ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
মহান স্বাধীনতা দিবসে পতাকা বিধি মানার কড়া নির্দেশ
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দিবসে জাতীয় পতাকার মর্যাদা সমুন্নত রাখতে এবং এর সঠিক ব্যবহার নিশ্চিত করতে কঠোর নির্দেশনা দিয়েছে সরকার। ১৯৭২ সালে প্রণীত এবং ২০১০ সালে সংশোধিত ‘জাতীয় পতাকা বিধিমালা’ অনুযায়ী পতাকার সঠিক মাপ, রং ও ব্যবহারের নিয়ম প্রতিটি নাগরিকের জন্য মেনে চলা বাধ্যতামূলক।
সোমবার (২৩ মার্চ) এক সরকারি তথ্য বিবরণীতে এই বিধিমালা যথাযথভাবে প্রতিপালনের গুরুত্ব তুলে ধরা হয়।
পতাকার সঠিক গঠন ও মাপ:
বাংলাদেশ সংবিধানের ৪(১) অনুচ্ছেদ ও পতাকাবিধি অনুযায়ী, জাতীয় পতাকার রং হবে গাঢ় সবুজ এবং তার মাঝখানে থাকবে একটি ভরাট লাল বৃত্ত। পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত হবে ১০:৬। লাল বৃত্তটি দৈর্ঘ্যের এক-পঞ্চমাংশ ব্যাসার্ধবিশিষ্ট হবে এবং পতাকার দৈর্ঘ্যের ৯/২০ অংশ থেকে টানা লম্ব এবং প্রস্থের মাঝামাঝি টানা সরলরেখার ছেদবিন্দুতে বৃত্তের কেন্দ্র হবে।
ভবনের আয়তন অনুযায়ী ব্যবহারের জন্য তিনটি আদর্শ মাপ নির্ধারিত রয়েছে— ১০ ফুট × ৬ ফুট, ৫ ফুট × ৩ ফুট এবং ২.৫ ফুট × ১.৫ ফুট।
ব্যবহার ও প্রদর্শনীতে কঠোর বিধিনিষেধ:
যানবাহনে ব্যবহার: মোটরযান, রেলগাড়ি বা নৌযানের কোনো অংশ (খোল বা সম্মুখভাগ) পতাকা দিয়ে ঢাকা যাবে না। তবে অনুমোদিত ব্যক্তিদের গাড়িতে পতাকা লাগানোর ক্ষেত্রে রেডিয়েটর ক্যাপ বা চেসিসের সঙ্গে দণ্ডটি দৃঢ়ভাবে আটকাতে হবে।
অবস্থান: বাংলাদেশের পতাকার ওপরে অন্য কোনো দেশের বা রঙিন পতাকা উত্তোলন করা যাবে না।
দেয়াল বা সভায় প্রদর্শন: দেয়ালে প্রদর্শন করতে হলে সমতলে স্থাপন করতে হবে। জনসভা বা অডিটোরিয়ামে বক্তার পেছনে এবং ওপরের দিকে পতাকা স্থাপন করতে হবে। রাস্তায় প্রদর্শনের ক্ষেত্রে তা খাড়াভাবে থাকবে।
মর্যাদা রক্ষা: জাতীয় পতাকা কখনো ভূমি স্পর্শ করবে না বা নিচু করা যাবে না। এমনকি কবরস্থানে ব্যবহারের সময়ও তা মাটিতে ছোঁয়ানো নিষেধ। পতাকার ওপর কিছু লেখা বা ছাপানো সম্পূর্ণ নিষিদ্ধ।
উত্তোলন ও নামানোর নিয়ম:
পতাকা সর্বদা দ্রুততার সঙ্গে উত্তোলন করতে হবে এবং নামানোর সময় অত্যন্ত ধীরলয়ে সসম্মানে নামাতে হবে। আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলনের সময় জাতীয় সংগীত গাইতে হবে। যখন জাতীয় সংগীত বাজানো হবে এবং পতাকা প্রদর্শিত হবে, তখন উপস্থিত সবাইকে পতাকার দিকে মুখ করে সোজা হয়ে দাঁড়াতে হবে। ইউনিফর্ম পরিহিতরা সামরিক কায়দায় স্যালুটরত থাকবেন।
সরকার জানিয়েছে, জাতীয় পতাকা আমাদের সার্বভৌমত্বের প্রতীক। এর কোনো ধরনের অবমাননা বা বিধিবহির্ভূত ব্যবহার শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর