ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
বিপিসি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে পাঠালো নিরাপত্তা চিঠি
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) দেশের ফিলিং স্টেশনের নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বিশেষ চিঠি পাঠিয়েছে।
রোববার (৮ মার্চ) প্রেরিত চিঠিতে বিপিসি উল্লেখ করেছে, দেশে জ্বালানি তেল বিপণনের চলমান পরিস্থিতিতে সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদপত্রে জ্বালানি তেলের মজুত সংক্রান্ত নেতিবাচক খবর ছড়িয়ে পড়ায় ভোক্তাদের মধ্যে অতিরিক্ত সংগ্রহের প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। ফলে অনেক ডিলার অতিরিক্ত তেল সংগ্রহের চেষ্টা করছেন।
এছাড়া কিছু ভোক্তা ফিলিং স্টেশন থেকে প্রয়োজনের অতিরিক্ত তেল সংগ্রহ করে অননুমোদিতভাবে মজুত করার চেষ্টা করছেন, এমন খবরও প্রকাশ পাচ্ছে।
এই পরিস্থিতিতে বিপিসি ফিলিং স্টেশন থেকে সরবরাহ সীমিত করার পাশাপাশি একটি প্রেস রিলিজ জারি করেছে। তবে সংকটকালীন সময়ে ক্রেতা ও ফিলিং স্টেশনের কর্মচারীদের মধ্যে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে।
ফিলিং স্টেশনগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশি টহল জোরদার করা প্রয়োজন বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। বিপিসি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের অনুরোধ করেছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত