ঢাকা, সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩
পুরোনো প্রকল্পে অনিয়ম হলে জবাবদিহি হবে: পরিবেশমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: দেশের পরিবেশ দূষণ কমাতে সরকার নতুন কর্মপরিকল্পনা গ্রহণের উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। তিনি বলেন, অতীতে কোনো প্রকল্পে অনিয়ম বা কাজের ঘাটতি থাকলে সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনা হবে।
রোববার (৮ মার্চ) বেলা ১১টার দিকে ফেনী সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, পরিবেশ দূষণ শুধু একটি খাতের সমস্যা নয়; এটি জাতীয় পর্যায়ের একটি বড় চ্যালেঞ্জ। বায়ুদূষণের পাশাপাশি শব্দদূষণ এবং নদীদূষণ কমাতেও কার্যকর উদ্যোগ নিতে হবে। তিনি আরও বলেন, অতীতের দোষারোপে না গিয়ে এখন মূল লক্ষ্য হওয়া উচিত দূষণ কমিয়ে পরিবেশের উন্নয়ন ঘটানো।
তিনি জানান, দূষণের কারণে দেশের অর্থনীতি যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনি মানুষের জীবনমানও নানাভাবে প্রভাবিত হচ্ছে। এক গবেষণার তথ্য তুলে ধরে তিনি বলেন, পরিবেশ দূষণের কারণে বাংলাদেশে মানুষের গড় আয়ু প্রায় দুই থেকে তিন বছর পর্যন্ত কমে যাচ্ছে। তাই নাগরিকদের সুস্থ জীবন নিশ্চিত করতে দূষণ কমানো জরুরি।
মন্ত্রী আরও বলেন, পরিবেশ উন্নয়নের লক্ষ্যে সরকার ১৮০ দিনের একটি কর্মপরিকল্পনা তৈরি করছে। এর অংশ হিসেবে সারা দেশে বড় পরিসরে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হবে। আগামী ২০ থেকে ২২ মে এই কর্মসূচি শুরু হয়ে আগস্টের প্রথম সপ্তাহ পর্যন্ত চলবে বলে জানান তিনি।
এ সময় ফেনীর জেলা প্রশাসক মনিরা হক, পুলিশ সুপার মো. শফিকুল ইসলামসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ
- জুলাই স্মৃতি জাদুঘরে যেতে টিকিট কাটবেন যেভাবে
- ভাতা-উপবৃত্তির আবেদন শুরু, জেনে নিন পদ্ধতি
- মালয়েশিয়াকে ৮৯ রানে হারিয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ
- এক ক্লিকে জেনে নিন আইফোন ১৮ প্রো ম্যাক্সের দাম ও ফিচার
- নবম জাতীয় পে-স্কেল নিয়ে সর্বশেষ যা জানা গেল
- পাঁচ দপ্তরে নতুন সচিব নিয়োগ দিল সরকার
- আজকের বাজারে স্বর্ণ-রুপার দাম (৫ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ আগস্ট)
- কবে হবে মেডিকেল ভর্তি পরীক্ষা, জানা গেল যা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ আগস্ট)
- রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড: ঢাবির কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা
- পিএসসিতে আরও চার সদস্য নিয়োগ
- কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের এমবিএ স্কলারশিপে আবেদন শুরু