ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: মহান একুশের প্রথম প্রহরেই ভাষাশহীদদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাত গভীর হলেই শুরু হবে রাষ্ট্রীয় পর্যায়ের আনুষ্ঠানিকতা।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটে তিনি শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ১৯৫২ সালের ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করবেন।
দিবসটি সামনে রেখে রাজধানীসহ সারা দেশে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, অনুষ্ঠান ঘিরে কোনো সুনির্দিষ্ট হুমকি নেই। এ কে এম শহিদুর রহমান বলেন, "আন্তর্জাতিক মাতৃভাষা দিবস (২১ ফেব্রুয়ারি) অনুষ্ঠানের জন্য কোনো সরাসরি হুমকি নেই, তবে সব ধরনের পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি নেওয়া হয়েছে।"
শুক্রবার বেলা ১১টা ২০ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত এক ব্রিফিংয়ে র্যাবের মহাপরিচালক জানান, শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। তিনি বলেন, শহীদ মিনার এলাকাসহ আশপাশে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে এবং অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে র্যাব সদস্যরা দায়িত্ব পালন করছেন।
নিরাপত্তার অংশ হিসেবে শহীদ মিনার এলাকায় র্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড সুইপিং কার্যক্রম সম্পন্ন করেছে। পাশাপাশি যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সামাল দিতে বিশেষ ফোর্স প্রস্তুত রাখা হয়েছে। ভিভিআইপি, ভিআইপি এবং রাজনৈতিক নেতৃবৃন্দের নির্বিঘ্নে শ্রদ্ধা নিবেদন নিশ্চিত করতেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানানো হয়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- নতুন প্রজন্মকে তামাকের ক্ষতি থেকে বাঁচাতে ঘরে ঘরে সচেতনতা জরুরি