ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
রমজানে এতিম শিক্ষার্থীদের মাসব্যাপী খাবারের ব্যবস্থা করলেন জাইমা রহমান
নিজস্ব প্রতিবেদক: রমজানকে সামনে রেখে রাজধানীর বিভিন্ন এতিমখানা ও হেফজ মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য পুরো মাসের খাবারের দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী ও ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য তারেক রহমান–এর কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। এই উদ্যোগের আওতায় ইফতার, রাতের খাবার ও সেহরির ব্যবস্থা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে তিনি রাজধানীর কড়াইল বস্তি ও ভাষানটেক এলাকার ১৪টি এতিমখানা ও সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করেন। এ সময় শিক্ষার্থীদের হাতে খাদ্যসামগ্রী তুলে দিয়ে মাসব্যাপী সরবরাহ কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, প্রতিটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য রমজানের প্রতিদিনের ইফতার, সেহরি ও রাতের খাবারের বিস্তারিত তালিকা নির্ধারণ করা হয়েছে। ফলে পুরো মাসে তাদের খাদ্যসংকটের আশঙ্কা থাকবে না।
জাইমা রহমান বলেন, সমাজের অসহায় ও এতিম শিশুদের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব। রমজান মাসে তারা যেন নিশ্চিন্তে ইবাদত ও পড়াশোনায় মন দিতে পারে—এই ভাবনা থেকেই এই সহায়তা কর্মসূচি নেওয়া হয়েছে।
মাদ্রাসা কর্তৃপক্ষ ও স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে প্রশংসা করে বলেন, দীর্ঘ সময়ের জন্য নিয়মিত খাবারের নিশ্চয়তা পেয়ে এতিম শিক্ষার্থীরা বাস্তব উপকার পাবে। ভবিষ্যতেও এমন মানবিক সহায়তা অব্যাহত রাখার প্রত্যাশা জানান তারা।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- বিশ্ব সাপ দিবস আজ
- জামায়াত এমপির অন্তরঙ্গ ভিডিও ভাইরাল, ‘দ্বিতীয় স্ত্রী’
- জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপে আবেদন শুরু, জেনে নিন পদ্ধতি
- এইচএসসি ৫ বিষয়ের পরীক্ষা আবার হবে?