ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
বিতর্ক এড়াতে ইন্ডিয়া এআই সামিটে থাকছেন না বিল গেটস
আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বখ্যাত প্রযুক্তি ব্যক্তিত্ব বিল গেটসকে ঘিরে চলা সাম্প্রতিক বিতর্কের ছায়া পড়েছে নয়াদিল্লিতে চলমান ‘ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিট’-এ। যৌন অপরাধী জেফরি এপস্টেইনের নথিতে নাম আসায় উদ্ভূত পরিস্থিতি ও সমালোচনা এড়াতে আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) এই হাই-প্রোফাইল সম্মেলনের মূল বক্তার তালিকা থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন তিনি।
গেটসের নিজস্ব দাতব্য সংস্থা ‘গেটস ফাউন্ডেশন’ বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, বিল গেটসের পরিবর্তে আজ সম্মেলনে বক্তব্য রাখবেন ফাউন্ডেশনটির আফ্রিকা ও ভারত অঞ্চলের প্রেসিডেন্ট অঙ্কুর ভোরা। মাইক্রোব্লগিং সাইট এক্সে (সাবেক টুইটার) ফাউন্ডেশনের পক্ষ থেকে এই সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করে বলা হয়েছে, ‘অনেক চিন্তাভাবনার পর এবং এআই সামিটের মূল বিষয়গুলোতে যাতে সবার মনোযোগ থাকে, তা নিশ্চিত করতে বিল গেটস ভাষণ দেবেন না।’ মূলত বিতর্কিত ইস্যু যাতে কৃত্রিম বুদ্ধিমত্তা সংক্রান্ত মূল আলোচনাকে ম্লান করতে না পারে, সেজন্যই এই সতর্ক পদক্ষেপ নেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত মঙ্গলবার সকালেই বিল গেটসের নাম টি আমন্ত্রণপত্র ও মূল অংশগ্রহণকারীদের তালিকা থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি সরকারি সূত্রের বরাতে তখন জানিয়েছিল, ভারত সরকার ‘এপস্টেইন ঘটনায় ভুক্তভোগীদের পাশে থাকতে চায়’ এমন নৈতিক অবস্থান থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হতে পারে। যদিও বুধবার রাতে তাঁর নাম পুনরায় তালিকায় দেখা গিয়েছিল, তবে শেষ পর্যন্ত তিনি ভাষণ না দেওয়ার সিদ্ধান্তেই অনড় থাকলেন। আয়োজক পক্ষও চাইছে সামিটের মনোযোগ যেন কেবল প্রযুক্তির ওপরই সীমাবদ্ধ থাকে।
এটি কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক চতুর্থ বার্ষিক আন্তর্জাতিক সম্মেলন। ইতিপূর্বে ২০২৩ সালে যুক্তরাজ্য, ২০২৪ সালে দক্ষিণ কোরিয়া এবং ২০২৫ সালে ফ্রান্সে এই সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। এবারের ‘ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিট’-এ ২০টির বেশি দেশের রাষ্ট্রপ্রধানসহ বিশ্বের প্রায় ৫০০ জন এআই বিশেষজ্ঞ এবং ১০০ জন প্রভাবশালী প্রতিষ্ঠানের সিইও ও প্রতিষ্ঠাতা অংশগ্রহণ করছেন। বিল গেটসের মতো প্রভাবশালী বক্তার অনুপস্থিতি এই সম্মেলনে আলোচনার নতুন খোরাক জুগিয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- নতুন প্রজন্মকে তামাকের ক্ষতি থেকে বাঁচাতে ঘরে ঘরে সচেতনতা জরুরি