ঢাকা, বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩
জনবান্ধব পুলিশ বাহিনী গড়ার অঙ্গীকার স্বরাষ্ট্রমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ দেড় যুগের রাজনৈতিক অচলাবস্থা শেষে জনগণের রায়ে গঠিত নতুন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হাল ধরেছেন সালাহউদ্দিন আহমদ। দায়িত্ব গ্রহণের পরই তিনি দেশের সকল শৃঙ্খলা বাহিনীকে জনগণের হারানো আস্থা ফিরিয়ে নেওয়ার মিশনে নামার কঠোর নির্দেশ দিয়েছেন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আওতাধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধানদের সঙ্গে আয়োজিত প্রথম মতবিনিময় সভায় তিনি এই নতুন রোডম্যাপ তুলে ধরেন।
স্বরাষ্ট্রমন্ত্রী মনে করেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে আইনশৃঙ্খলা বাহিনীকে অবশ্যই জনবান্ধব হতে হবে। সভায় তিনি বলেন, ‘প্রায় দীর্ঘ দেড় যুগ পর একটি স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকার গঠিত হয়েছে। তাই আমাদের নিকট জনগণের প্রত্যাশা অনেক। সে প্রত্যাশা পূরণে আমরা দ্রুত আমাদের নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন করতে চাই। আমরা পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে যে জনপ্রত্যাশা অনুযায়ী গণতান্ত্রিক সংস্কার করতে চাই, প্রথমে তার অগ্রাধিকার নির্ধারণ করতে হবে।’
বাহিনীর কাঠামোগত সংস্কারের পাশাপাশি জনবল সংকট দূর করার বিষয়েও গুরুত্বারোপ করেন তিনি। সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠানসমূহের পুনর্গঠন ও নৈতিকতা উন্নতকরণের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে চাই। এ লক্ষ্য অর্জনে আমাদের প্রয়োজনীয় জনবল নিয়োগ প্রদান করতে হবে। এখানে অর্থ মন্ত্রণালয় থেকে বাজেট মঞ্জুরের বিষয়ও রয়েছে। নতুন জনবল নিয়োগের মাধ্যমে এবং সকলের সমন্বিত প্রচেষ্টায় আমরা লক্ষ্য অর্জন করতে চাই।’
ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে কর্মকর্তাদের দিকনির্দেশনা দিয়ে মন্ত্রী বলেন, ‘পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর যুগোপযোগী উন্নয়নে আমাদের একটি সঠিক পরিকল্পনা দরকার।’ এসময় তিনি কার্যকর সংস্কারের লক্ষে প্রতিটি দপ্তরের প্রধানদের কাছ থেকে দ্রুত সুপারিশমালা ও পরামর্শ আহ্বান করেন। মন্ত্রী স্পষ্ট করে বলেন, ‘এর মাধ্যমে আমরা যে সংস্কার করতে চাই, তার অগ্রাধিকার নির্ধারণ করা হবে।’
সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো. দেলোয়ার হোসেন এবং আইজিপি বাহারুল আলমসহ র্যাব, বিজিবি ও অন্যান্য সংস্থার শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নতুন সরকারের এই উদ্যোগের মাধ্যমে পুলিশ বাহিনীতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নোগ্রাফি মামলায় ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেফতার
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশনের পক্ষে ‘হ্যাঁ’ জয়ী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- খণ্ডকালীন শিক্ষক নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, জানুন আবেদনপদ্ধতি
- শিক্ষকদের পদোন্নতি পারফরম্যান্স অ্যাসেসমেন্টের মাধ্যমে দেওয়া হবে: ববি হাজ্জাজ
- আব্দুস সালাম তালুকদারের মৃত্যুবার্ষিকীতে মির্জা ফখরুলের শ্রদ্ধা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r
- শুরু হচ্ছে মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন
- সিরাত না জানায় ইসলামকে কঠিন ধর্ম হিসেবে তুলে ধরছি: আজহারী
- জানুয়ারিতে ঢাবির ৫৪তম সমাবর্তন
- কলকাতা অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের মরদেহ দেশে আনবে সরকার
- মেয়েরা বাস কেন চালাতে পারবে না: বর্ষা
- স্বাধীন বাংলাদেশে গণমাধ্যম এখন সর্বোচ্চ স্বাধীন: তথ্যমন্ত্রী
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিলেন অর্থ মন্ত্রণালয়
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ