ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
সাময়িক বন্ধের পর ইরানের আকাশপথ পুনরায় চালু
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে স্বল্প সময়ের জন্য বন্ধ থাকার পর আবারও আন্তর্জাতিক বিমান চলাচলের জন্য নিজেদের আকাশসীমা খুলে দিয়েছে ইরান। ফ্লাইট পর্যবেক্ষণ সংস্থার তথ্য অনুযায়ী, দেশটির আকাশপথে পুনরায় বিমান চলাচল শুরু হয়েছে।
ফ্লাইট ট্র্যাকিং সাইট ফ্লাইটরাডার২৪ জানিয়েছে, ইরানের আকাশসীমা বন্ধ রাখার জন্য জারি করা নোটিশের মেয়াদ শেষ হওয়ার পরপরই সেখানে বিমান প্রবেশ করতে দেখা যাচ্ছে। এর মাধ্যমে কার্যত আবারও আকাশপথ খুলে দেওয়ার বিষয়টি নিশ্চিত হয়।
এর আগে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে তেহরান নির্দিষ্ট ও অনুমোদিত ফ্লাইট ছাড়া সব ধরনের বিমান চলাচল সাময়িকভাবে স্থগিত করে। ওই সিদ্ধান্তের ফলে কয়েক ঘণ্টার জন্য দেশটির আকাশপথ কার্যত অচল হয়ে পড়ে।
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার আশঙ্কা এবং দেশজুড়ে চলমান বিক্ষোভ পরিস্থিতির কারণেই ইরান এমন সতর্কতামূলক সিদ্ধান্ত নিয়েছিল। পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসায় পরবর্তীতে আকাশসীমা পুনরায় খুলে দেওয়া হয়।
এদিকে গত দুই দিন ধরে যুক্তরাষ্ট্রের হামলার শঙ্কা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনা চললেও বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরান সরকার বিক্ষোভকারীদের হত্যা ও মৃত্যুদণ্ড কার্যকর করা বন্ধ করেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্য আগের তুলনায় অনেকটাই নমনীয় ছিল।
তবে একইসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ভবিষ্যতে যদি ইরান আবার বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকর করে, তাহলে যুক্তরাষ্ট্র কঠোর পদক্ষেপ নিতে দ্বিধা করবে না।
উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর ইরানে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিকে কেন্দ্র করে শুরু হওয়া বিক্ষোভ দ্রুত সহিংসতায় রূপ নেয়। বিক্ষোভ চলাকালে সরকারি স্থাপনা, মসজিদ ও পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এর জবাবে নিরাপত্তা বাহিনী কঠোর অভিযান চালায়, যাতে হাজার হাজার বিক্ষোভকারী ও নিরাপত্তা সদস্য নিহত হন।
সর্বশেষ তথ্য অনুযায়ী, বর্তমানে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে। তেহরানসহ বড় শহরগুলোতে আর কোনো প্রকাশ্য বিক্ষোভ দেখা যাচ্ছে না বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত