ঢাকা, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩
নবম পে-স্কেল নিয়ে যা জানালেন গভর্নর
নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় নির্বাচনের আগে নতুন পে-স্কেল ঘোষণার সম্ভাবনা কার্যত নাকচ করে দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। তিনি জানিয়েছেন, বর্তমান অন্তর্বর্তী সরকার এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেবে না, আর সেটিই বাস্তবসম্মত ও যুক্তিযুক্ত অবস্থান।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে বরিশালের একটি স্থানীয় হোটেলে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন গভর্নর। তিনি বলেন, নির্বাচন সামনে রেখে সরকারের পুরো মনোযোগ এখন নির্বাচনকেন্দ্রিক। এ অবস্থায় পে-স্কেলের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই।
ড. আহসান এইচ মনসুর আরও জানান, অন্তর্বর্তী সরকার চাইলে একটি প্রাথমিক কাঠামো তৈরি করে যেতে পারে। তবে সেটির বাস্তবায়ন পুরোপুরি নির্ভর করবে পরবর্তী নির্বাচিত সরকারের ওপর। নির্বাচনের পর নতুন সরকার আগের কাজগুলো পর্যালোচনা করে পূর্ণাঙ্গ সিদ্ধান্ত নিতে সক্ষম হবে বলে তিনি মনে করেন।
ক্যাশলেস লেনদেন প্রসঙ্গে গভর্নর বলেন, ডিজিটাল লেনদেনের পরিমাণ বাড়লে ছেড়া-ফাটা নোটের সমস্যা উল্লেখযোগ্যভাবে কমে আসবে। পাশাপাশি নতুন ট্রেড লাইসেন্স ইস্যুর ক্ষেত্রে কিউআর কোড বাধ্যতামূলক করা হলে নগদবিহীন লেনদেন আরও সম্প্রসারিত হবে বলেও মত দেন তিনি।
দেশের আমদানিনীতিকে জটিল উল্লেখ করে গভর্নর বলেন, সরকারি কর্মকর্তাদের অদক্ষতার কারণে অনেক সময় নির্ধারিত সময়ে পণ্য আমদানি করা সম্ভব হয় না। এর ফলেই বাজারে সরবরাহ সংকট তৈরি হয় এবং পণ্যমূল্য বৃদ্ধি পায়।
২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয় ষাণ্মাসিকের মুদ্রানীতি প্রণয়নের অংশ হিসেবে বরিশাল অঞ্চলের অংশীজনদের মতামত জানতেই বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মুহাম্মদ হাবিবুর রহমানসহ কেন্দ্রীয় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- সালাহউদ্দিন আহমেদের মৃ/ত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হয়েছে: রিজভী
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)