ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
দুই আসনে নির্বাচন স্থগিত করল ইসি
নিজস্ব প্রতিবেদক: সীমানা নির্ধারণ সংক্রান্ত আইনি জটিলতার কারণে পাবনা-১ ও পাবনা-২ আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।
শুক্রবার (৯ জানুয়ারি) নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাছউদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, উচ্চ আদালতের আপিল বিভাগের আদেশের পরিপ্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আদালত পরবর্তী কোনো নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই দুটি আসনে নির্বাচনের সব ধরনের কার্যক্রম আপাতত বন্ধ থাকবে।
মামলার বিবরণ থেকে জানা যায়, গত বছরের ৪ সেপ্টেম্বর ইসি সংসদীয় আসন পুনর্বিন্যাস করে চূড়ান্ত গেজেট প্রকাশ করেছিল। পরে সেই গেজেটের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হলে আদালত আগের সীমানা পুনর্বহালের নির্দেশ দেন। আদালতের নির্দেশে গত ২৪ ডিসেম্বর ইসি সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করলেও গত ৫ জানুয়ারি আপিল বিভাগ সেই বিজ্ঞপ্তির ওপর স্থগিতাদেশ প্রদান করেন। প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগের এই আদেশের ফলে আসন দুটির সীমানা নিয়ে আইনি অস্পষ্টতা তৈরি হয়।
উল্লেখ্য, পাবনা-১ আসনে সাঁথিয়া উপজেলা ও বেড়া উপজেলার একাংশ এবং পাবনা-২ আসনে সুজানগর ও বেড়া উপজেলার বাকি অংশ নিয়ে গঠিত সীমানা নিয়ে এই বিরোধ তৈরি হয়েছিল। আইনি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই দুই আসনের ভোটারদের জনমত প্রকাশের অপেক্ষা আরও বাড়ল।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত