ঢাকা, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
যেসব এলাকায় রাত দশটা পর্যন্ত গ্যাস থাকবে না
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরা ও আশপাশের এলাকায় সার্ভিস লাইন নির্মাণ কাজের কারণে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) একাধিক এলাকায় গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ বৃহস্পতিবার এক বার্তায় জানিয়েছে, মেসার্স বেঙ্গল ইন্ডিগো লিমিটেডের আব্দুল্লাহপুর, উত্তরা, টঙ্গী (গাজীপুর) এলাকায় সার্ভিস লাইন নির্মাণ কার্যক্রমের জন্য সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মোট ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
প্রভাবিত এলাকা হিসেবে উত্তরা, উত্তর খান ও দক্ষিণ খান উল্লেখ করা হয়েছে। এছাড়া আশেপাশের এলাকার গ্রাহকদের গ্যাসের চাপও কম থাকতে পারে বলে জানানো হয়েছে।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তারা আন্তরিক দুঃখ প্রকাশ করছে এবং দ্রুততম সময়ের মধ্যে কাজ সম্পন্ন করে সরবরাহ পুনরায় চালু করার চেষ্টা করা হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- সালাহউদ্দিন আহমেদের মৃ/ত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হয়েছে: রিজভী