ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
শরীয়তপুরে ভয়াবহ বো'মা বি'স্ফোরণ, নি'হত ১
নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুরের জাজিরা উপজেলায় ভোরে এক ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শক্তিশালী এই বিস্ফোরণে একটি বসতঘর পুরোপুরি বিধ্বস্ত হয়েছে এবং সোহান (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বিস্ফোরণের তীব্রতা এতই বেশি ছিল যে সোহানের দেহ ছিন্নবিচ্ছিন্ন হয়ে গেছে।
বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) ভোর ৪টার দিকে উপজেলার বিলাসপুর ইউনিয়নের মুলাই ব্যাপারীর কান্দি গ্রামে এই ঘটনা ঘটে। নিহত সোহান ওই গ্রামেরই বাসিন্দা ছিলেন।
স্থানীয় বাসিন্দারা জানান, ভোরের দিকে হঠাৎ বিকট শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে। ঘর থেকে বেরিয়ে তারা দেখেন মুলাই ব্যাপারীর কান্দি গ্রামের একটি ঘর লন্ডভন্ড হয়ে পড়ে আছে এবং আশপাশে মরদেহের দেহাংশ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।
জাজিরা থানার ওসি (তদন্ত) মো. আবদুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিস্ফোরণের খবর পেয়েই পুলিশের একাধিক দল ঘটনাস্থলে পৌঁছায়। বিস্ফোরণের তীব্রতায় ঘরটি পুরোপুরি উড়ে গেছে। সেখানে বোমা তৈরি করা হচ্ছিল নাকি আগে থেকেই বিপুল পরিমাণ বোমা মজুত ছিল, তা খতিয়ে দেখছেন বিশেষজ্ঞরা।
তিনি আরও জানান, পুলিশ ও বিশেষায়িত দলের সদস্যরা বর্তমানে ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করছেন। প্রাথমিক তল্লাশিতে বোমা তৈরির বেশ কিছু সরঞ্জাম পাওয়া গেছে। তদন্ত শেষ হলে বিস্ফোরণের প্রকৃত কারণ এবং এর সঙ্গে আর কারা জড়িত তা জানা যাবে। পুলিশ পুরো এলাকা ঘিরে রেখেছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- নতুন প্রজন্মকে তামাকের ক্ষতি থেকে বাঁচাতে ঘরে ঘরে সচেতনতা জরুরি