ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
রাজধানীজুড়ে আজকের কর্মসূচি (৭ জানুয়ারি)
নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকায় প্রতিদিনই রাজনৈতিক ও সামাজিক নানা কর্মসূচির কারণে সড়কে যানজট ও ভোগান্তি নিত্যদিনের সঙ্গী হয়ে উঠেছে। বিশেষ করে সকাল থেকে বিভিন্ন স্থানে সভা-সমাবেশ ও অনুষ্ঠান থাকায় গুরুত্বপূর্ণ সড়কগুলোতে চলাচলে বিঘ্ন ঘটতে পারে। তাই ঘর থেকে বের হওয়ার আগে আজকের কর্মসূচিগুলো সম্পর্কে জেনে নেওয়া জরুরি।
বুধবার (৭ জানুয়ারি) রাজধানীতে অনুষ্ঠিত হতে যাওয়া উল্লেখযোগ্য কয়েকটি কর্মসূচির তালিকা তুলে ধরা হলো-
বিএনপির কর্মসূচি
জাতীয় প্রেস ক্লাব অডিটোরিয়ামে সকাল সাড়ে ১০টায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ‘জিয়া পরিষদ’ আয়োজিত দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।এ ছাড়া বেলা ১১টায় ডিআরইউ শফিকুল কবির মিলনায়তনে ‘জাতীয়তাবাদী সমমনা জোট’-এর আয়োজনে একই উপলক্ষে আরেকটি দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।
জামায়াতে ইসলামীর কর্মসূচি
বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সকাল ৯টায় রাজধানীর বসুন্ধরায় দলটির কার্যালয়ে (টেনামেন্ট-৬, রোড-৬, ব্লক-ই) ইউরোপীয় এক্সটার্নাল অ্যাকশন সার্ভিসের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের পরিচালক পাওলা পাম্পালোনির সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হবে।
সমাজকল্যাণ উপদেষ্টার কর্মসূচি
মোহাম্মদপুরে সকাল ১০টায় সরকারি শারীরিক শিক্ষা কলেজে সমাজসেবা অধিদপ্তরের অধীন বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে ঢাকা বিভাগীয় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এ সময় বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সনদ বিতরণ করবেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ।
আধিপত্যবাদবিরোধী মার্চ
ফেলানী হত্যার ১৫ বছর পূর্তি উপলক্ষে বিকাল ৩টায় গুলশানের ফেলানী অ্যাভিনিউতে জাতীয় নাগরিক পার্টি, ঢাকা মহানগর উত্তর আয়োজিত ‘আধিপত্যবাদবিরোধী মার্চ’ অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। কর্মসূচিতে ফেলানী হত্যার ন্যায়বিচার, দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং সব ধরনের আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থানের বিষয়টি গুরুত্ব পাবে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি
দুপুর সাড়ে ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত তিন দফা দাবির পরবর্তী কর্মসূচি ও কার্যক্রম নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে সদ্য মুক্তিপ্রাপ্ত আন্দোলনের হবিগঞ্জ জেলার সদস্য সচিব মাহদী হাসান এবং জুলাই কন্যা তাহরিমা জান্নাত সুরভী জামিন পরবর্তী অভিজ্ঞতা ও প্রতিক্রিয়া তুলে ধরবেন।
সব মিলিয়ে আজ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় একাধিক কর্মসূচি থাকায় সংশ্লিষ্ট সড়কগুলোতে যান চলাচলে ধীরগতি কিংবা সাময়িক বিঘ্ন ঘটতে পারে। তাই প্রয়োজন অনুযায়ী বিকল্প পথ ও সময় বিবেচনায় রেখে বের হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে