ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
ফের ভেনেজুয়েলায় হামলার হুমকি ট্রাম্পের
আন্তর্জাতিক ডেস্ক: ভেনেজুয়েলাকে ঘিরে আবারও সরাসরি সামরিক হুমকি দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির বর্তমান ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দেলসি রদ্রিগুয়েজ কিংবা তার নেতৃত্বাধীন সরকার যদি ওয়াশিংটনের বিরুদ্ধে অবস্থান নেয়, তাহলে নতুন করে হামলা চালানো হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ট্রাম্পের ভাষায়, সেই অভিযান আগের চেয়েও ভয়াবহ হতে পারে।
রোববার মার্কিন সাময়িকী দ্য আটলান্টিক-কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, দেলসি রদ্রিগুয়েজ যদি যুক্তরাষ্ট্রের প্রত্যাশা অনুযায়ী পদক্ষেপ না নেন, তাহলে তাকে “অনেক বড় মূল্য” দিতে হবে এমনকি সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর চেয়েও বেশি। তিনি দাবি করেন, ভেনেজুয়েলায় দ্বিতীয় দফা সামরিক অভিযানের জন্য যুক্তরাষ্ট্রের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন রয়েছে।
ট্রাম্প আরও বলেন, “আমাদের এমন কিছু লোকের সঙ্গে কাজ করতে হচ্ছে, যারা সদ্য দায়িত্ব নিয়েছেন। আমি আশা করি তারা আমাদের সহযোগিতা করবেন। যথাসময়ে ভেনেজুয়েলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।”
ভেনেজুয়েলার প্রাকৃতিক সম্পদের বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র দেশটির তেল ও অন্যান্য সম্পদের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ চায় এবং এ বিষয়ে কোনো আপস করা হবে না।
এর আগে, গত শনিবার গভীর রাতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে সামরিক অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে যুক্তরাষ্ট্রের সেনারা। বর্তমানে তারা দুজনই নিউইয়র্ক সিটির একটি ফেডারেল কারাগারে বন্দি রয়েছেন।
সাক্ষাৎকারের শেষ অংশে মাদুরোকে আটক করার সিদ্ধান্তের পক্ষে যুক্তি তুলে ধরে ট্রাম্প বলেন, এটিকে কেউ ‘সরকার পরিবর্তন’ বলুক বা ‘ভেনেজুয়েলার পুনর্গঠন’ বলুক যা ঘটেছে, তা দেশটির জন্যই ভালো হয়েছে। তার দাবি, মাদুরোর শাসনামলে ভেনেজুয়েলা এমন অবস্থায় পৌঁছেছিল, যার চেয়ে খারাপ পরিস্থিতি আর সম্ভব ছিল না।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর