ঢাকা, রবিবার, ৩১ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
ঢাবি ভূতত্ত্ব বিভাগের ৭৫ বছর পূর্তি উদযাপন
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় ভূতত্ত্ব বিভাগ এবং ভূতত্ত্ব অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে বিভাগের ৭৫ বছর পূর্তি অনুষ্ঠান
শনিবার (৩ জানুয়ারি) বিভাগীয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান আয়োজক কমিটির আহ্বায়ক ও ভূতত্ত্ব অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ড. কাজী মতিন উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রো- ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং আর্থ এন্ড ইনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. হুমায়ুন কবীর বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. সামসুল ইসলাম মেহেদি, বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. বদরুদ্দোজা মিয়া এবং বাংলাদেশ ভূতাত্ত্বিক সমিতির সভাপতি অধ্যাপক ড. বদরুল ইমাম শুভেচ্ছা বক্তব্য দেন। বিভাগের অধ্যাপক ড. সুব্রত কুমার সাহা ধন্যবাদ জ্ঞাপন করেন। অধ্যাপক ড. সানজিদা মুর্শেদ অনুষ্ঠান সঞ্চালন করেন। অনুষ্ঠানে বিভাগের ২২ জন অবসরপ্রাপ্ত শিক্ষক ও পেশাজীবীকে সম্মাননা প্রদান করা হয়।
উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক ও পেশাজীবীদের সম্মাননা প্রদানের জন্য বিভাগ ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানান। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় একটি সামাজিক প্রতিষ্ঠান হিসেবে সমাজকে নিয়ে বেঁচে থাকে। সমাজের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্পর্ককে সুদৃঢ় করতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সম্পর্ক জোরদার, সমাজের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সম্পর্ক শক্তিশালীকরণ এবং পেশাজীবীদের সঙ্গে একাডেমিয়ার দূরত্ব ঘোচাতে কার্যকর ভূমিকা পালনের জন্য তিনি অ্যালামনাইদের প্রতি আহ্বান জানান।উল্লেখ্য, জাতীয় ঐক্যের প্রতীক সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে অনুষ্ঠানের শুরুতে ১ মিনিট নীরবতা পালন করা হয়।
এসপি/আমজাদ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজ প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে মাদ্রাসা শিক্ষকদের পদযাত্রা
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদনের সময়সূচি প্রকাশ
- ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে দেওয়া বক্তব্য প্রত্যাহার করে নিলেন ববি হাজ্জাজ
- রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প
- রাজস্ব সংকটে জিপিএইচ ইস্পাত, ৯ মাসে লোকসান ১৩৫ শতাংশ
- সোমবার টানা ৯ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- ঢাবি ক্যাম্পাসে ববি হাজ্জাজকে অবাঞ্ছিত ঘোষণা
- কয়েক ঘণ্টার মধ্যেই বিশ্ব সুসংবাদ শুনতে পারে: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
- ঢাবিতে মাদারীপুর সদর ছাত্র কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা
- শোলাকিয়া থেকে জাতীয় ঈদগাহ কোথায় কখন ঈদের জামাত, জেনে নিন বিস্তারিত
- ববি হাজ্জাজের বক্তব্যে ক্ষুব্ধ ঢাবি শিক্ষক, বললেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় নয়
- ববি হাজ্জাজের বক্তব্যের বিরুদ্ধে মাঠে নামছেন ঢাবি শিক্ষার্থীরা
- ফ্রান্সের উদ্দেশ্য দেশ ছাড়লেন ড. ইউনূস
- ক্যাশ ডিভিডেন্ডে কেন্দ্রীয় ব্যাংকের নতুন নিষেধাজ্ঞা
- সাত দিনের ছুুটিতে সীমিত পরিসরে আজও খোলা ব্যাংক