ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
বাংলাদেশ ব্যাংকের গবেষণা বিভাগে নতুন পরিচালক নিয়োগ
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ব্যাংকের গবেষণা বিভাগের অতিরিক্ত পরিচালক মো. ওয়াহেদুজ্জামান সরদার পদোন্নতি পেয়ে পরিচালক (গবেষণা) হিসেবে নিযুক্ত হয়েছেন।
গত বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
সুদীর্ঘ ক্যারিয়ারে মো. ওয়াহেদুজ্জামান সরদার ২০০১ সালে বাংলাদেশ ব্যাংকের গবেষণা বিভাগে সহকারী পরিচালক হিসেবে যোগ দেন। ২০০৫ সাল পর্যন্ত তিনি এই বিভাগের অভ্যন্তরীণ অর্থনীতি এবং ইসলামী অর্থনীতি উপ-বিভাগে কর্মরত ছিলেন। এ সময় তিনি কৃষি ও পল্লী ঋণ, মূল্যস্ফীতি এবং ইসলামী ব্যাংকিং খাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ গবেষণায় সক্রিয় ভূমিকা পালন করেন।
পরবর্তীতে ২০০৫ সালে তিনি মনিটারি পলিসি ডিপার্টমেন্টে (মুদ্রানীতি বিভাগ) বদলি হন। সেখানে টানা ১৮ বছর তিনি ওপেন মার্কেট অপারেশন এবং ফিন্যান্সিয়াল রিপোর্টিং অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ে অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন।
ওয়াহেদুজ্জামান সরদার একজন দক্ষ গবেষক হিসেবেও সুপরিচিত। জিডিপি, মুদ্রানীতি, বৈদেশিক মুদ্রার রিজার্ভ, রেমিট্যান্স, ক্ষুদ্রঋণ এবং মোবাইল ব্যাংকিংয়ের মতো অর্থনীতি ও ফাইন্যান্সের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে তার লেখা ১৫টি গবেষণা প্রবন্ধ দেশি ও বিদেশি নামী জার্নালে প্রকাশিত হয়েছে। এছাড়া সঞ্চয়পত্র ক্রেতাদের অবস্থা, কৃষিঋণ এবং মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) সংক্রান্ত গবেষণায় তার উল্লেখযোগ্য অবদান রয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের গবেষণা ও নীতিনির্ধারণী কাজে তার এই দীর্ঘ অভিজ্ঞতা নতুন পদে আরও গতিশীলতা আনবে বলে আশা করা হচ্ছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল