ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩
রাশেদ খানের বিএনপিতে যোগদান প্রসঙ্গে যা বললেন নুর
নিজস্ব প্রতিবেদক: গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক পদ ছেড়ে বিএনপিতে যোগ দিয়ে আসন্ন জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীকে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন রাশেদ খান। তার এই রাজনৈতিক অবস্থান পরিবর্তন নিয়ে আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।
শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে যুগান্তরের সঙ্গে আলাপকালে নুরুল হক নুর জানান, রাশেদ খান গণঅধিকার পরিষদ থেকে পদত্যাগ করে বিএনপির সদস্য পদ গ্রহণ করবেন এবং বিএনপির প্রার্থী হিসেবেই নির্বাচনে অংশ নেবেন। বিষয়টি দলীয়ভাবে অবগত এবং সমন্বয়ের মাধ্যমেই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে।
নুর বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সময় বিএনপির নেতৃত্বে গণঅধিকার পরিষদসহ প্রায় ৪২টি রাজনৈতিক দল ও জোট একদফার দাবিতে যুগপৎ আন্দোলনে যুক্ত ছিল। সে সময় থেকেই ভবিষ্যৎ রাষ্ট্র সংস্কার, নির্বাচন ও জাতীয় সরকার গঠনের বিষয়ে পারস্পরিক আলোচনা ও বোঝাপড়া তৈরি হয়। আন্দোলনের নেতৃত্ব ও সমন্বয় বিএনপির মাধ্যমেই হওয়ায় রাজনৈতিক বাস্তবতায় তাদের নেতৃত্ব স্বীকৃত ছিল।
তিনি আরও বলেন, গণঅভ্যুত্থান ও আন্দোলনের পরবর্তী প্রায় দেড় বছরে দলগুলো পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে একই রাজনৈতিক অবস্থানে কাজ করেছে। সেই ধারাবাহিকতায় নির্বাচনী কৌশলের অংশ হিসেবেই রাশেদ খানকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করার অনুমতি দেওয়া হয়েছে।
নুরুল হক নুর জানান, রাশেদ খান আনুষ্ঠানিকভাবে গণঅধিকার পরিষদের পদ থেকে সরে গিয়ে বিএনপির সদস্য পদ নিয়ে নির্বাচনে অংশ নেবেন। পাশাপাশি শূন্য হওয়া সাধারণ সম্পাদক পদে শিগগিরই একজনকে ভারপ্রাপ্ত দায়িত্ব দেওয়া হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নোগ্রাফি মামলায় ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেফতার
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশনের পক্ষে ‘হ্যাঁ’ জয়ী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- খণ্ডকালীন শিক্ষক নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, জানুন আবেদনপদ্ধতি
- বিইউপিতে ২৯ পদে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগ
- নতুন পে-স্কেলে বড় পরিবর্তন, যেভাবে বাস্তবায়ন হবে বেতন-ভাতা
- শিক্ষকদের পদোন্নতি পারফরম্যান্স অ্যাসেসমেন্টের মাধ্যমে দেওয়া হবে: ববি হাজ্জাজ
- এইচএসসি পাসে ব্র্যাক ইউনিভার্সিটিতে চাকরির সুযোগ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির মাইগ্রেশন ভোটের সময় বাড়ল
- জানুয়ারিতে ঢাবির ৫৪তম সমাবর্তন
- শুরু হচ্ছে মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন
- আব্দুস সালাম তালুকদারের মৃত্যুবার্ষিকীতে মির্জা ফখরুলের শ্রদ্ধা
- মেয়েরা বাস কেন চালাতে পারবে না: বর্ষা
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিলেন অর্থ মন্ত্রণালয়
- স্বামীর মৃ'ত্যুতে দীপু মনিকে প্যারোলে মুক্তির আবেদন