ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩
গুলিস্তানে শপিং কমপ্লেক্সে ভয়াবহ আ'গুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ব্যস্ততম এলাকা গুলিস্তানের জিরো পয়েন্টে অবস্থিত ‘খদ্দর বাজার শপিং কমপ্লেক্স’-এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেল ৫টা ২৮ মিনিটে ভবনটির আট তলার ছাদে অবস্থিত একটি গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনের তীব্রতায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, খবর পাওয়ার মাত্র পাঁচ মিনিটের মাথায় অর্থাৎ বিকেল ৫টা ৩৩ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম দল ঘটনাস্থলে পৌঁছায়। বর্তমানে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের মোট ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে ভবনটির উপরের তলায় গোডাউন থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, অগ্নিকাণ্ডের পর কালো ধোঁয়ায় জিরো পয়েন্ট ও গুলিস্তান সংলগ্ন এলাকা ছেয়ে গেছে। নিচতলার মার্কেটগুলোতে থাকা ব্যবসায়ী ও ক্রেতারা আতঙ্কে দ্রুত ভবন থেকে বেরিয়ে আসেন। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ জানিয়েছে, এলাকাটি ঘিঞ্জি হওয়ায় এবং রাস্তায় প্রচুর মানুষের ভিড় থাকায় শুরুতে পানির উৎস পেতে বেগ পেতে হয়েছে। তবে ফায়ার কর্মীরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
বিকেল পৌনে ৬টা পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং আগুনের সঠিক কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি। সতর্কতাস্বরূপ পার্শ্ববর্তী ভবনগুলো থেকে মানুষকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হচ্ছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ অক্টোবর)
- বাংলাদেশ কোস্ট গার্ডে ৭ ক্যাটাগরিতে ৩৮ পদে নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ অক্টোবর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ অক্টোবর)
- বাতিল পরীক্ষার নতুন সূচি দিল যুব উন্নয়ন অধিদপ্তর
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- বায়তুল মোকাররমে খতিবের অপসারণের অভিযোগ ঘিরে বিক্ষোভ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ অক্টোবর)
- ঢাবির ছাত্রী হলে পুরুষ কর্মীদের অবাধ যাতায়াত, বাড়ছে অস্বস্তি
- জেনে নিন হোয়াটসঅ্যাপ ব্যবহার করে আয়ের ১০টি উপায়
- দেওয়ানি বিরোধ নিষ্পত্তির আগে অর্পিত সম্পত্তি অবমুক্ত নয়: হাইকোর্ট