ঢাকা, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩
নির্বাচনকে ঘিরে আনসারের নিরাপত্তা প্রস্তুতি পরখ করল ইইউ
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নিরাপত্তা প্রস্তুতি এবং সক্ষমতা নিয়ে মতবিনিময় করেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল।
সোমবার (২২ ডিসেম্বর) খিলগাঁওয়ে বাহিনীর সদর দপ্তরে ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বৈঠকে আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ আসন্ন নির্বাচনের নিরাপত্তা ছক এবং বাহিনীর মাঠপর্যায়ের প্রস্তুতি সম্পর্কে ইইউ প্রতিনিধি দলকে বিস্তারিত অবহিত করেন। তিনি বাহিনীর প্রশিক্ষিত জনবল, বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা এবং সমন্বিত কর্মপরিকল্পনা তুলে ধরেন। আনসার-ভিডিপির এই বিশাল জনবলের প্রস্তুতি এবং পেশাদারিত্ব দেখে ইইউ রাষ্ট্রদূত সন্তোষ প্রকাশ করেন।
আলোচনায় বাহিনীর সদস্যদের দক্ষতা বৃদ্ধি, আধুনিক প্রশিক্ষণ কাঠামো এবং টেকসই উন্নয়ন কার্যক্রমের ওপর গুরুত্ব দেওয়া হয়। বিশেষ করে প্রান্তিক সদস্যদের আর্থ-সামাজিক উন্নয়নে গৃহীত ‘সঞ্জীবন প্রকল্প’ এবং প্রশিক্ষিত সদস্যদের জন্য দেশে-বিদেশে কর্মসংস্থানের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। মহাপরিচালক জানান, আনসার সদস্যদের আন্তর্জাতিক মানসম্পন্ন মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে ব্যাপক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।
রাষ্ট্রদূত মাইকেল মিলার বাহিনীর সামগ্রিক কার্যক্রম ও উন্নয়নমুখী উদ্যোগের প্রশংসা করেন। তিনি আশা প্রকাশ করেন যে, ভবিষ্যতে বাংলাদেশ আনসার-ভিডিপি ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যকার দ্বিপাক্ষিক সহযোগিতা আরও সুদৃঢ় ও ফলপ্রসূ হবে। বৈঠকে ইইউ’র ডেপুটি হেড অব ডেলিগেশন বাইবা জারিনসহ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ অক্টোবর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- ভারতকে ৩ রানে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ জয় নিশ্চিত করল পাকিস্তান
- এসএমসি এন্টারপ্রাইজে চাকরি, নিয়োগ পাবেন ৩০ জন
- ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী