ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
ডিসি-এসপিদের সিইসি
‘আইন হবে অন্ধ, সবার জন্য সমানভাবে প্রয়োগ করতে হবে’
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের কঠোরভাবে আইনের শাসন প্রয়োগের নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, অতীতে নির্বাচন ব্যবস্থা নিয়ে যে অপবাদ বা কলঙ্ক দেওয়া হয়েছে, তা থেকে মুক্তি পেতে একটি সঠিক ও সুন্দর নির্বাচন উপহার দেওয়া ছাড়া কোনো বিকল্প নেই।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে দেশের সব জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি), বিভাগীয় কমিশনার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের নিয়ে আয়োজিত এক ব্রিফিং অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সভার শুরুতে সিইসি সম্প্রতি প্রয়াত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনা করে শোক প্রকাশ করেন।
মাঠ কর্মকর্তাদের উদ্দেশে সিইসি বলেন, "আইনের শাসন মানে হচ্ছে আইন হবে অন্ধ। আইন সবার জন্য সমানভাবে প্রয়োগ করতে হবে। আমাদের ওপর যে গুরুদায়িত্ব অর্পিত হয়েছে, এই ক্রান্তিলগ্নে তা পালনে ব্যর্থ হলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমরা দায়ী থাকব। অতীতে বলা হয়েছে আমরা নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছি বা 'ম্যানেজড ইলেকশন' করেছি। এই কলঙ্ক তিলক থেকে আমরা মুক্তি চাই।"
তিনি আরও বলেন, "মাঠ পর্যায়ে আপনারা যারা কাজ করছেন, সিস্টেমটাকে সচল রাখার দায়িত্ব আপনাদেরই। আপনারা যখন সাহসিকতার সাথে আইনের শাসন প্রতিষ্ঠা করবেন, তখন নির্বাচন কমিশন আপনাদের পাশে ঢাল হয়ে দাঁড়াবে। আমাকে খুশি করার জন্য কাজ করার প্রয়োজন নেই; বরং আইনের মাধ্যমে সবকিছু পরিচালনা করুন যাতে কোনো বিচ্যুতি না ঘটে। আপনাদের অঙ্গীকার ও সাহসী পদক্ষেপই আমাকে সাহসী করে তোলে।"
উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদের ওপর গণভোট অনুষ্ঠিত হবে। এই দ্বিমুখী ভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের করণীয় ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এই দিকনির্দেশনামূলক সভার আয়োজন করে কমিশন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে