ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
ভারত থেকে পেঁয়াজ আমদানি বাড়ল, বাজারে স্বস্তির আশা
নিজস্ব প্রতিবেদক: দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ দিয়ে ভারতীয় পেঁয়াজ আমদানি বেড়েছে।
সোমবার (৮ ডিসেম্বর) সকাল থেকে রাত পর্যন্ত ভারতীয় ট্রাকে করে মোট ৪১৯ মেট্রিক টন পেঁয়াজ এই বন্দর দিয়ে দেশে প্রবেশ করেছে।
সোমবার রাত ৯টার দিকে সোনামসজিদ উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপপরিচালক সমীর চন্দ্র ঘোষ বিষয়টি নিশ্চিত করেছেন।
পানামা পোর্ট লিংক লিমিটেডের ব্যবস্থাপক মাঈনুল ইসলাম জানান, সোমবার সকাল থেকেই ভারতীয় পেঁয়াজবাহী ট্রাক বন্দরে প্রবেশ করতে শুরু করে। দিনশেষে মোট ৪১৯ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে। বেশ কয়েকজন আমদানিকারক প্রতিষ্ঠান এসব পেঁয়াজ আমদানি করেছেন।
আমদানি অনুমতি বা আইপি প্রসঙ্গে সমীর চন্দ্র ঘোষ জানান, সোমবার নতুন করে ১০ জন ব্যবসায়ীর বিপরীতে ২৭টি আইপি ইস্যু করা হয়েছে এবং ২৯৯ মেট্রিক টন পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হয়েছে। এর আগে সরকার সীমিত পরিসরে আমদানির অনুমতি দেওয়ার পর ৩০ জন ব্যবসায়ীর বিপরীতে ৯০০ মেট্রিক টন পেঁয়াজ আমদানির অনুমোদন দেওয়া হয়েছিল।
উল্লেখ্য, এর আগের দিন (রবিবার) এই বন্দর দিয়ে ৬০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করা হয়েছিল। চলতি বছরের ৯ সেপ্টেম্বরের পর দীর্ঘ বিরতি দিয়ে আবারও ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হওয়ায় বাজারে এর ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল