ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
দেশের রিজার্ভ বেড়ে ৩১.২০ বিলিয়ন ডলার
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক প্রবৃদ্ধি লক্ষ্য করা গেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ১ ডিসেম্বর পর্যন্ত দেশের মোট (গ্রস) রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩১ দশমিক ২০ বিলিয়ন বা ৩ হাজার ১২০ কোটি ডলারে।
সোমবার (১ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, ১ ডিসেম্বর দিনশেষে গ্রস রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩১২০৫ দশমিক ৬৪ মিলিয়ন (৩১.২০ বিলিয়ন) মার্কিন ডলার। পাশাপাশি আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) স্বীকৃত বিপিএম-৬ পদ্ধতি অনুযায়ী, দেশের রিজার্ভ এখন ২৬৫১০ দশমিক ৬৪ মিলিয়ন বা ২৬ দশমিক ৫১ বিলিয়ন ডলার।
এর আগে গত ২৭ নভেম্বর পর্যন্ত গ্রস রিজার্ভ ছিল ৩১১১৯ দশমিক ১১ মিলিয়ন (৩১.১১ বিলিয়ন) ডলার এবং বিপিএম-৬ পদ্ধতি অনুযায়ী ছিল ২৬৪০১ দশমিক ৪০ মিলিয়ন (২৬.৪০ বিলিয়ন) ডলার। অর্থাৎ মাত্র কয়েক দিনের ব্যবধানে রিজার্ভে কিছুটা উন্নতি হয়েছে।
উল্লেখ্য, আইএমএফ-এর বিপিএম-৬ ম্যানুয়াল অনুযায়ী মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বাদ দিয়ে নিট বা প্রকৃত রিজার্ভের হিসাব করা হয়। সদ্য বিদায়ী নভেম্বর মাসে রেকর্ড পরিমাণ রেমিট্যান্স প্রবাহ রিজার্ভ বৃদ্ধিতে ভূমিকা রেখেছে বলে ধারণা করা হচ্ছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত