ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে ভিড় না করার অনুরোধ বিএনপির
সাজ্জাদ প্রাপ্য
রিপোর্টার
নিজস্ব প্রতিবেদক: গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসায় বিঘ্ন ঘটায় হাসপাতালে ভিড় না করার অনুরোধ জানিয়েছে তার দল বিএনপি এবং তার পরিবার।
শনিবার (২৯ নভেম্বর) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই বিশেষ অনুরোধ জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বেগম খালেদা জিয়া বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দেশনেত্রীর প্রতি আবেগ ও শ্রদ্ধার কারণে দলের সর্বস্তরের নেতাকর্মীসহ সাধারণ মানুষ তাঁকে দেখতে হাসপাতালে ভিড় করছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নেতাকর্মী ও সাধারণ মানুষের এই অতিরিক্ত ভিড়ের কারণে হাসপাতালে বেগম খালেদা জিয়াসহ অন্যান্য রোগীদের চিকিৎসা সেবায় বিঘ্ন ঘটছে। এই পরিস্থিতিতে চিকিৎসার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার স্বার্থে বিএনপি এবং দেশনেত্রীর পরিবারের পক্ষ থেকে নেতাকর্মী, সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের এভারকেয়ার হাসপাতালে ভিড় না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত