ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
প্রবল হিমেল হাওয়ায় তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩.২ ডিগ্রি
নিজস্ব প্রতিবেদক: পঞ্চগড়ে শীতের তীব্রতা দিন দিন আরও বাড়ছে। সকালে প্রবল ঠান্ডা হাওয়া এবং আর্দ্রতার উচ্চ মাত্রার কারণে জেলাজুড়ে শীতের উপস্থিতি স্পষ্টভাবে অনুভূত হচ্ছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এটি গতকালের তুলনায় সামান্য বেড়েছে, তবে শীতের তীব্রতা কমার কোনো চিহ্ন দেখা যাচ্ছে না।
এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৭ শতাংশ। ভোর থেকে প্রবল ঠান্ডা বাতাস বইতে থাকলেও সকাল গড়ানোর সঙ্গে সঙ্গে আকাশে হালকা রোদ দেখা দিয়েছে।
এর আগে, বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ ডিগ্রি সেলসিয়াস এবং দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ২৯ ডিগ্রি সেলসিয়াসে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের আবহাওয়াবিদ জিতেন্দ্রনাথ রায় জানিয়েছেন, শীত ধীরে ধীরে বাড়ছে। তিনি আরও বলেন, ডিসেম্বরের শুরুতেই শীত আরও তীব্র হতে পারে এবং শৈতপ্রবাহের প্রবাহও শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত