ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
জগন্নাথ হলে সংহতির বাংলাদেশ নাইট ফুটসাল টুর্নামেন্টের উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার জগন্নাথ হলের উদ্যোগে আয়োজিত 'সংহতির বাংলাদেশ নাইট ফুটসাল টুর্নামেন্ট-২০২৫'- এর উদ্বোধন হয়েছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধা ৬ টায় ঢাবির জগন্নাথ হল মাঠে ফিতা কাটা ও বেলুন উড্ডয়নের মাধ্যমে এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, জাতীয়তাবাদী ছাত্রদল ভ্রাতৃত্ব এবং সম্প্রীতির উদাহরণ হিসেবে আজকের এই আয়োজন করেছে। এটার মাধ্যমে রাজনীতি সচেতন শিক্ষার্থীর মধ্যে আরও বেশি ভ্রাতৃত্ব, সংহতি তৈরি হবে।
স্মৃতিচারণ করতে যেয়ে তিনি বলেন, আমি ১১ সেপ্টেম্বর ১৯৮৩ সালে প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে খেলতে যাই, সেদিনের খেলা আমাকে যেভাবে আকর্ষণ করেছিলো, একইভাবে আজকের খেলাও আমাকে সেভাবে আকর্ষ করে।তবে সময়ের স্বল্পতার কারণে এখন নিয়মতি যেতে না পারলেও সপ্তাহে অন্তত দুই- একদিন যাই।
এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্হিত ছিলেন ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, জগন্নাথ হলের প্রাধাক্ষ দেবাশীষ পাল, ঢাবি সাংবাদিক সমিতির সভাপতি মহিউদ্দিন মুজাহিদ মাহি, জগন্নাথ হল সংসদের ভিপি পল্লব চন্দ্র বর্মণসহ অন্যান্য।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে