ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
রোহিঙ্গার ভার আর বহন করা সম্ভব নয়: বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক: জাতিসংঘ সাধারণ পরিষদের তৃতীয় কমিটি সর্বসম্মতিক্রমে একটি প্রস্তাব গৃহীত করেছে, যা রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান এবং মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবর্তনের জন্য বিশ্বব্যাপী নতুন প্রচেষ্টার আহ্বান জানাচ্ছে।
এ প্রস্তাবটি ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) এবং ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) যৌথভাবে পেশ করেছে। মোট ১০৫টি দেশ যৌথভাবে এ প্রস্তাবের পৃষ্ঠপোষকতা দিয়েছে।
জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশন বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৭ সাল থেকে গৃহীত বার্ষিক প্রস্তাবগুলোতে রাখাইন রাজ্যে মানবাধিকার লঙ্ঘন, রোহিঙ্গা মুসলিমদের লক্ষ্যবস্তু করা, মানবিক প্রবেশাধিকারে বিধিনিষেধ আর বাংলাদেশ ও অন্যান্য প্রতিবেশী দেশে রোহিঙ্গাদের অব্যাহত অনুপ্রবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। একই সঙ্গে মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবর্তনের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় সম্পৃক্ততার আহ্বান জানানো হয়েছে।
প্রস্তাব গৃহীত হওয়ার পর বক্তব্যে বাংলাদেশের প্রতিনিধিদল অন্যান্য রাষ্ট্রকে সমর্থনের জন্য ধন্যবাদ জানালেও, গত আট বছরে রোহিঙ্গাদের মাতৃভূমিতে প্রত্যাবর্তনে কোনো বাস্তব অগ্রগতি না হওয়ায় হতাশা প্রকাশ করেছে। বাংলাদেশ আশ্রয় নেওয়া ১৩ লাখ রোহিঙ্গার ভার আর বহন করতে পারবে না বলে উল্লেখ করে, তাদের প্রত্যাবাসনের জন্য জরুরি আন্তর্জাতিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল