ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
রাশিয়ার বিরুদ্ধে ৪৪ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দাবি ইউক্রেনের
আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধের কারণে সৃষ্ট পরিবেশগত ক্ষতির জন্য প্রায় ৪৪ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দাবি করতে যাচ্ছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, রুশ বাহিনীর হামলায় ইউক্রেনের পরিবেশে ব্যাপক ক্ষতি ঘটেছে। যুদ্ধ চলাকালে জীবাশ্ম জ্বালানি ব্যবহার, সিমেন্ট ও ইস্পাত উৎপাদন, বনাঞ্চল ধ্বংস এবং অগ্নিকাণ্ডের ফলে কার্বন নির্গমন উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এসব কারণে দেশটি ক্ষতিপূরণ দাবির সিদ্ধান্ত নিয়েছে। রয়টার্সের প্রতিবেদনে ইউক্রেনের একজন মন্ত্রী বিষয়টি নিশ্চিত করেছেন।
এটি বিশ্বের প্রথম উদ্যোগ হিসেবে কার্বন নির্গমনের ক্ষতিপূরণ দাবির ক্ষেত্রে বিশেষ তাৎপর্যপূর্ণ। ব্রাজিলের বেলেমে অনুষ্ঠিত কপ-৩০ সম্মেলনের ফাঁকে রয়টার্সকে সাক্ষাৎকারে ইউক্রেনের অর্থনীতি, পরিবেশ ও কৃষি বিষয়ক উপমন্ত্রী পাভলো কার্তাশভ বলেন, “আমাদের প্রচুর পরিমাণ অতিরিক্ত কার্বন এবং গ্রিনহাউজ গ্যাস নির্গমন হয়েছে।”
রাশিয়ার পক্ষের একজন প্রতিনিধি এ দাবিকে অস্বীকার করেছেন।
ডাচ কার্বন হিসাব বিশেষজ্ঞ লেনার্ড ডি ক্লার্কের হিসাব অনুযায়ী, ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে যুদ্ধ শুরুর পর এখন পর্যন্ত প্রায় ২৩৭ মিলিয়ন টন অতিরিক্ত কার্বন ডাই অক্সাইড নির্গমন হয়েছে। এটি আয়ারল্যান্ড, বেলজিয়াম ও অস্ট্রিয়ার বার্ষিক সম্মিলিত নির্গমনের সমান।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত