ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
কাল থেকে প্রবাসী ভোটার নিবন্ধন শুরু, জানুন কোন দেশে কবে
নিজস্ব প্রতিবেদক: প্রবাসী বাংলাদেশিদের প্রথমবারের মতো জাতীয় নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিতে ‘পোস্টাল ভোট বিডি’ নামে বিশেষ অ্যাপ চালু করেছে নির্বাচন কমিশন। মঙ্গলবার সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন আনুষ্ঠানিকভাবে অ্যাপটির উদ্বোধন করেন। এর মাধ্যমে দেশের বাইরে থাকা ভোটাররা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ডাকযোগে তাদের ভোট পাঠাতে পারবেন।
অ্যাপে নিবন্ধনের পর সংশ্লিষ্ট ভোটারের কাছে কেবল প্রতীকযুক্ত ব্যালট পেপার পৌঁছে যাবে। সেখানে টিক বা ক্রস চিহ্ন দিয়ে ভোট প্রদান করা যাবে। ব্যালটে থাকবে ‘না’ ভোটের অপশনও। কোনো আসনে একজন মাত্র প্রার্থী থাকলে কেবল সেই আসনের ভোটাররা ‘না’ ভোট দিতে পারবেন।
ইসির সিদ্ধান্ত অনুযায়ী, ১৮ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন অঞ্চলে ভাগ করে ধাপে ধাপে নিবন্ধনের সুযোগ রাখা হবে। পূর্ব এশিয়া, দক্ষিণ আমেরিকা ও আফ্রিকার ৫২টি দেশের প্রবাসীরা ২৩ নভেম্বর পর্যন্ত নিবন্ধন করতে পারবেন।
এ ছাড়া উত্তর আমেরিকার ১৪টি দেশ ও ওশানিয়ার দুই দেশে বসবাসরত ভোটারদের জন্য সময় বরাদ্দ ২৪–২৮ নভেম্বর। ইউরোপের ৪২ দেশে নিবন্ধন চলবে ২৯ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর। ৪ ডিসেম্বর থেকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে শুরু হবে নিবন্ধন, যা চলবে ৮ ডিসেম্বর পর্যন্ত।
ব্যালট পাঠানোর খামে থাকবে একটি ঘোষণাপত্র। ভোটারকে ব্যালটের পাশাপাশি ওই ঘোষণাপত্রেও স্বাক্ষর করতে হবে। স্বাক্ষরবিহীন ঘোষণাপত্র পাঠালে সংশ্লিষ্ট ভোটটি বাতিল হিসেবে গণ্য করবেন রিটার্নিং কর্মকর্তা।
প্রবাসীদের পাশাপাশি সরকারি দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী এবং দেশের ৭১টি কারাগারের বন্দি ও কয়েদিরাও এবার পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ পাবেন। তাদের জন্যও পৃথক নিবন্ধন ব্যবস্থা থাকবে।
অতিরিক্ত সচিব ও প্রবাসী ভোটার প্রকল্পের পরিচালক কে এম আলী নেওয়াজ জানান, মনোনয়ন দাখিল, বাছাই ও প্রত্যাহার শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ হওয়ার পর অ্যাপ থেকে নিজেদের আসনের প্রার্থী ও প্রতীক দেখতে পারবেন প্রবাসী ভোটাররা। ১১৯টি প্রতীকের মধ্যে পছন্দের প্রতীক নির্বাচন করে টিক বা ক্রস দিয়ে ব্যালট পূরণ করা যাবে।
প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান বলেন, ভোট চিহ্নিত করার পর ব্যালট রিটার্ন খামে ভরে নিকটস্থ পোস্ট অফিসে জমা দিলেই হবে। ডাক খরচ আগেই পরিশোধ করা থাকবে, ফলে ব্যালট স্বয়ংক্রিয়ভাবে বাংলাদেশে নির্ধারিত ঠিকানায় পৌঁছে যাবে।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান