ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
অমর একুশে হলের ১৩জন শিক্ষার্থীকে প্রভোস্ট অ্যাওয়ার্ড এবং ৩৮ জনকে হল ট্রাস্ট ফান্ড বৃত্তি
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় অমর একুশে হলের ১৩জন শিক্ষার্থীকে প্রভোস্ট অ্যাওয়ার্ড এবং ৩৮ জনকে হল ট্রাস্ট ফান্ড বৃত্তি প্রদান করা হয়েছে।
এর মধ্যে ২০২২ ও ২০২৩ সালের স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষায় অসাধারণ ফলাফলের জন্য ৮জন, ক্রীড়া, সাংস্কৃতিক এবং সহশিক্ষা কার্যক্রমের পারদর্শিতার জন্য ৩জন এবং সামাজিক ও সেবামূলক কার্মকান্ডে বিশেষ অবদানের জন্য ২জন শিক্ষার্থীকে প্রভোস্ট অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এছাড়া, ৩৮জন ছাত্রকে হল ট্রাস্ট ফান্ড বৃত্তি প্রদান করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান আজ সোমবার সন্ধ্যায় হল মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাত্রদের হাতে অ্যাওয়ার্ড ও বৃত্তির চেক তুলে দেন।
কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী’র সভাপতিত্বে অনুষ্ঠানে অমর একুশে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. ইসতিয়াক এম সৈয়দ, প্রাক্তন প্রাধ্যক্ষ অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম এবং ডাকসু’র ভিপি মো. আবু সাদিক (সাদিক কায়েম) বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সহকারী আবাসিক শিক্ষক ড. মো. ইসমাইল হোসেন অনুষ্ঠান সঞ্চালন করেন।
প্রভোস্ট অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন, ইয়াসিন সাজিদ (সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং), খালিদ হাসান রাজ (প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান), মুহাইমিনুর হোসেন (জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি), মোহাম্মদ ইয়াসিন রহমান (জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি), মো. তানবীর হাসান শিশির (উদ্ভিদবিজ্ঞান), মো. সিয়াম (সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং), আল-আশিকুর রহমান আলিফ (ফার্মেসী), সাইয়েদ তানবীর হাসান জাহিন (প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান), পিয়াস মাহমুদ (সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং), মো. নাঈম ইসলাম (প্রাণিবিদ্যা), আহমদ আওয়াল দীপন (উদ্ভিদবিজ্ঞান) এবং রাগিব মুত্তাকি (জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি)
অমর একুশে হল ট্রাস্ট ফান্ড বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন, হাসানুর রহমান (গণিত), মো. সাকিবুল ইসলাম (পরিসংখ্যান), রাফিদ ইজতেহাদ (পদার্থ বিজ্ঞান), ওমর ফারুক (ভূতত্ত্ব), আবরার হামিম (ডিজাস্টার সায়েন্স), মো. আবীর হাসান (প্রাণিবিদ্যা), মো. রাউফুর রহিম রিফাত (ফার্মেসী), মো. রকি সোনার (উদ্ভিদবিজ্ঞান), মো. মনির হোসেন (ফলিত গণিত) জি. এইচ. ইমাম উদ্দিন আহমদ (মৃত্তিকা, পানি ও পরিবেশ), সাফিউল ইসলাম সাফি (প্রাণ রসায়ন), মো. ইকরাম হোসাইন (ফলিত রসায়ন), মো. আরিফুর রহমান (অণুজীব বিজ্ঞান), সালিম সাদমান সাদাত (মৎস্যবিজ্ঞান), এস. এম. ইয়াসিন সৌরভ (ফার্মেসী), মো. নাছিম উদ্দিন (গণিত), মো. জুবায়ের হোসাইন (পরিসংখ্যান), রাফিদ ইজতেহাদ (পদার্থ বিজ্ঞান), মো. মাসুম রানা (ফলিত রসায়ন), মো. রফিকুল ইসলাম (প্রাণিবিদ্যা) এবং সাইয়েদ আসিফ আল গালিব (মৎস্যবিজ্ঞান)।
এর আগে, উপাচার্য ‘নভোনীল’ শীর্ষক হলের ছাদ ফুটবল মাঠ (Rooftop Futsal Ground) উদ্বোধন করেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- সালাহউদ্দিন আহমেদের মৃ/ত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হয়েছে: রিজভী
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)