ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
রাজধানীতে আজ যেসব কর্মসূচি রয়েছে
নিজস্ব প্রতিবেদক: নিয়মিত কর্মসূচির কারণে রাজধানী ও দেশের সড়কগুলোতে যানজট থাকে। বিভিন্ন সরকারি দফতর, রাজনৈতিক দল, সংগঠন ও সংস্থা প্রতিদিন নানা ধরনের অনুষ্ঠান আয়োজন করে, যার ফলে রাস্তায় যানচলাচল প্রভাবিত হয়। তাই সকালেই জানলে সুবিধা হয়, আজ রবিবার (১৬ নভেম্বর) কোথায় কী ধরনের কর্মসূচি অনুষ্ঠিত হবে, তা জেনে নেওয়া জরুরি।
বিএনপির কর্মসূচি
সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
কুমিল্লার দাউদকান্দি শহীদ রিফাত পার্ক থেকে বিকেল ৩টায় ‘গণ মিছিল’ শুরু, প্রধান অতিথি থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
সকাল ১০টায় পটুয়াখালী সদর উপজেলা বিঘাই হাট স্কুল সংলগ্ন আবাসন প্রকল্পে ‘আমরা বিএনপি পরিবার কর্মসূচি’তে প্রধান অতিথি থাকবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।
বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
বেলা ১১টায় সেগুনবাগিচায় কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন, বক্তৃতা দেবেন দলটির সাধারণ সম্পাদক সাইফুল হক।
প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
দুপুর ১২টায় প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে 12th International Conference on Psychiatry-এর পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।
জামায়াতের কর্মসূচি
দুপুর সাড়ে ১২টায় মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে প্রেস ব্রিফিং।
স্থানীয় সরকার উপদেষ্টা
বেলা ১১টায় রায়েরবাজার কবরস্থানে গণ-অভ্যুত্থানের শহীদদের কবর জিয়ারত করবেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত