ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩
ট্রাম্পকে ভয় পান না ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি
আন্তর্জাতিক ডেস্ক: ডোনাল্ড ট্রাম্পকে ভয় পান না ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তাঁর মতে, অন্য অনেক পশ্চিমা নেতা হয়তো ট্রাম্পকে ভয় পেতে পারেন, কিন্তু তিনি নন।
ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, “ওয়াশিংটনে আমাদের শেষ বৈঠক নিয়ে যে বিতর্ক ছড়ানো হয়েছিল, তার কোনো ভিত্তি নেই। মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে আমার এখনো ভালো ও গঠনমূলক সম্পর্ক রয়েছে।”
জেলেনস্কি আরও জানান, ট্রাম্পের সঙ্গে সম্পর্ক উন্নয়নে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। রাজা ইউক্রেনের প্রতি গভীর সহানুভূতি ও সমর্থন দেখিয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।
সাক্ষাৎকারটি নেওয়া হয় এমন এক সময়, যখন রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের বিদ্যুৎ গ্রিড মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। দেশের বহু অঞ্চলে দেখা দেয় বিদ্যুৎ বিভ্রাট। এমনকি সাক্ষাৎকার চলাকালীন দু’বার আলো নিভে যায় বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।
জেলেনস্কি অস্বীকার করেন যে, গত অক্টোবরের হোয়াইট হাউস বৈঠকে ট্রাম্প উত্তেজিত হয়ে যুদ্ধক্ষেত্রের মানচিত্র ছুড়ে ফেলেছিলেন। তিনি বলেন, “না, এমন কিছুই ঘটেনি। আমাদের বৈঠক ছিল পেশাদার, শান্ত ও ইতিবাচক।”
এর আগে ফিনান্সিয়াল টাইমস জানিয়েছিল, ট্রাম্প নাকি জেলেনস্কিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কঠোর শর্তে যুদ্ধবিরতি মেনে নিতে চাপ দিয়েছিলেন এবং সতর্ক করেছিলেন রাজি না হলে পুতিন ইউক্রেনকে ধ্বংস করে ফেলবেন। তবে জেলেনস্কির দাবি, ঘটনাটি সম্পূর্ণ ভিন্ন ছিল।
তিনি বলেন, ইউক্রেনীয় প্রতিনিধি দল বৈঠকে তিনটি প্রেজেন্টেশন দেয় যেখানে ব্যাখ্যা করা হয়, কীভাবে অস্ত্র সরবরাহ ও অর্থনৈতিক নিষেধাজ্ঞার মাধ্যমে রাশিয়ার সক্ষমতা দুর্বল করা যেতে পারে। তাদের লক্ষ্য ছিল রাশিয়ার হামলাক্ষমতা হ্রাস করে পুতিনকে আলোচনায় বসানো।
কিয়েভের প্রেসিডেন্ট ভবনে বসে জেলেনস্কি বলেন, “বিশ্বজুড়ে অনেকে ট্রাম্পকে ভয় পায় এটা সত্য। কিন্তু আমি ভয় পাই না। আমরা আমেরিকার শত্রু নই, আমরা তাদের বন্ধু। তাহলে ভয় পাব কেন?”
শেষে তিনি যোগ করেন, “ট্রাম্পকে নির্বাচিত করেছেন মার্কিন জনগণ, যেমন আমাকেও নির্বাচিত করেছে আমার জনগণ। তাই আমাদের উচিত একে অপরের সিদ্ধান্তকে সম্মান জানানো। যুক্তরাষ্ট্র আমাদের দীর্ঘদিনের কৌশলগত মিত্র, আমাদের মধ্যে রয়েছে অভিন্ন মূল্যবোধ যা সাম্রাজ্যবাদী রাশিয়ার থেকে সম্পূর্ণ আলাদা।”
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম মিশর খেলা সরাসরি দেখবেন যেভাবে
- আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড খেলা শেষ, জানুন ফলাফল
- চলছে ফ্রান্স বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- আজ ফ্রান্স-মরক্কো ম্যাচ: কখন, কোথায় সরাসরি দেখবেন
- চলছে আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড ম্যাচ, LIVE দেখুন এখানে
- শেষ আটে উঠল যে ৮ দল, কবে কোন ম্যাচ?
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ফল প্রকাশ, দেখুন এখানে
- আর্জেন্টিনা বনাম মিশর: খেলা শেষ, জানুন ফলাফল
- আজকের খেলার সময়সূচি (১০ জুলাই)
- লন্ডনে উপাচার্যের সঙ্গে ঢাবি অ্যালামনাই ইউকে শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বি ইউনিটের ফল প্রকাশ, দেখুন এখানে
- চট্রগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: কবে, কখন, কোথায় ম্যাচ
- যে কারণে দুই জেলায় আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত
- যে কারণে মিশরের দ্বিতীয় গোল বাতিল করল ফিফা