ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
অনুষ্ঠানেই ‘ঘুমিয়ে’ পড়লেন ট্রাম্প, কার্যদক্ষতা নিয়ে প্রশ্ন!
আন্তর্জাতিক ডেস্ক: হোয়াইট হাউসের ওভাল অফিসে চলতি সপ্তাহে এক ঘোষণার সময় ডোনাল্ড ট্রাম্পের চোখ বন্ধ অবস্থার কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ছবিগুলো দেখে অনেকেই মনে করেছেন, তিনি ঘুমিয়ে পড়েছেন। ট্রাম্পের সমালোচকরা এই ছবি ব্যবহার করে প্রেসিডেন্ট হিসেবে তার কার্যদক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন।
গত বৃহস্পতিবার ট্রাম্প ওজন কমানোর জনপ্রিয় ওষুধগুলোর দাম কমানোর বিষয়ে ওভাল অফিসে এক ঘোষণায় অংশ নেন। অনুষ্ঠানের একপর্যায়ে দেখা যায়, তার চোখ বন্ধ, আবার কখনো হিমশিম করে চোখ খোলা রাখতে চেষ্টা করছেন। মাঝেমধ্যে তিনি চোখ কচলাতেও দেখা গেছে।
ছবিগুলো ভাইরাল হবার পর সমালোচনা শুরু হলেও, হোয়াইট হাউসের মুখপাত্র টেইলর রজার্স সিএনএনকে জানিয়েছেন, “প্রেসিডেন্ট ঘুমাচ্ছিলেন না; বরং পুরো সময় বক্তব্য দিয়েছেন এবং সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিয়েছেন।”
রজার্স আরও জানান, ওই অনুষ্ঠানে ট্রাম্প দুটি ওষুধের দাম কমিয়েছেন, যা ডায়াবেটিস, হৃদরোগ, স্থূলতা ও অন্যান্য সমস্যায় ভোগা মানুষদের সহায়তা করবে। এই ওষুধের দাম কমানোর ফলে ভোক্তাদের কোটি কোটি ডলার সাশ্রয় হবে এবং অসংখ্য মার্কিন নাগরিকের জীবন রক্ষা হবে। তবে, কিছু সংবাদমাধ্যম বিষয়টিকে গুরুত্ব না দিয়ে ‘বস্তাপচা গল্প’ প্রচার করছে।
ট্রাম্প নিয়মিতভাবে জনসমক্ষে উপস্থিত হন এবং সাংবাদিকদের সঙ্গে দীর্ঘ প্রশ্নোত্তর পর্বে অংশ নেন। তাঁর সহকারী ও মন্ত্রিসভার সদস্যরা প্রায়ই তার উদ্যমের প্রশংসা করেন এবং জানান, ট্রাম্প ফোনকল ও খুদে বার্তার মাধ্যমে তাঁদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন।
উল্লেখ্য, বৃহস্পতিবারের অনুষ্ঠানের আগের দিন ট্রাম্প মায়ামিতে এক ঘণ্টার বেশি সময় অর্থনীতি নিয়ে ভাষণ দিয়েছেন। এছাড়া গত মাসের শেষের দিকে তিনি এশিয়ার তিন দেশ সফর শেষে যুক্তরাষ্ট্রে ফিরেছেন। ৭৯ বছর বয়সি ট্রাম্প যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণ করেছেন। শুরু থেকেই তাঁর স্বাস্থ্য নিয়ে নানা প্রশ্ন উঠেছে।
গত মাসে ট্রাম্প ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে শারীরিক পরীক্ষার অংশ হিসেবে এমআরআই করান। তবে তার বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। এর আগে গ্রীষ্মে হোয়াইট হাউস জানিয়েছিল, চিকিৎসকেরা ট্রাম্পের পায়ের ফোলা পরীক্ষা করে শিরাজনিত একটি শারীরিক সমস্যা শনাক্ত করেছেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত