ঢাকা, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩
জকসু নির্বাচন: খসড়া ভোটার তালিকায় ১৬ হাজার ৩৬৫ জন
নিজস্ব প্রতিবেদক: জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন ২০২৫-এর খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। মোট ১৬ হাজার ৩৬৫ জন ভোটার এই তালিকায় স্থান পেয়েছেন, যা ৪১টি বিভাগ ও ইনস্টিটিউট থেকে এসেছে। ব্যবস্থাপনা শিক্ষা বিভাগে সর্বোচ্চ এবং ভাস্কর্য বিভাগে সর্বনিম্ন ভোটার রয়েছে।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, নৃবিজ্ঞান বিভাগে ৪২৬ জন, হিসাববিজ্ঞান বিভাগে ৯৬১ জন, বাংলায় ৪৭৪ জন, প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগে ২১৫ জন, উদ্ভিদবিদ্যা বিভাগে ৪৪৩ জন, রসায়নে ৫৫২ জন, সিএসইতে ৩৪৬ জন, ড্রইং অ্যান্ড পেইন্টিংয়ে ১১৯ জন ভোটার রয়েছেন। এছাড়াও অর্থনীতিতে ৪২৪ জন, ইংলিশে ৪৯৭ জন, ফিল্ম অ্যান্ড টেলিভিশনে ১৬৯ জন, ফাইন্যান্সে ৬১৬ জন, জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে ১৫৩ জন, পরিবেশ বিদ্যায় ৪০৮ জন, ইতিহাসে ৪৮৩ জন, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে ৩৩৩ জন এবং আধুনিক ভাষা শিক্ষা ইনস্টিটিউটে ২৪৩ জন ভোটার অন্তর্ভুক্ত আছেন।
ইসলামের ইতিহাসে ৪৬৮ জন, ইসলাম শিক্ষায় ৪৩৭ জন, আইন বিভাগে ৫৮৫ জন, ম্যানেজমেন্টে ৯৭০ জন, মার্কেটিংয়ে ৫৯৮ জন, সাংবাদিকতা বিভাগে ৫২৮ জন, গণিত বিভাগে ৫৩২ জন, মাইক্রোবায়োলজিতে ২৮০ জন, সংগীতে ২৩৬ জন, ল এবং ফার্মেসি বিভাগে ২৬৬ জন ভোটার রয়েছেন।
দর্শন বিভাগে ৪৪৩ জন, পদার্থবিজ্ঞান বিভাগে ৪২০ জন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ৪০৪ জন, প্রিন্ট মেকিংয়ে ১০৪ জন, সাইকোলজিতে ৪৫৩ জন, লোকপ্রশাসন বিভাগে ৪৬১ জন, ভাস্কর্যে ৭৫ জন, সমাজকর্মে ৪৬৭ জন, সমাজবিজ্ঞানে ৪৬৯ জন, পরিসংখ্যানে ৫২৯ জন, নাট্যকলায় ১৭৮ জন ও প্রাণিবিজ্ঞানে ৪৯১ জন ভোটার রয়েছেন।
৯ থেকে ১১ নভেম্বরের মধ্যে খসড়া তালিকা নিয়ে আপত্তি জানানো যাবে এবং যাচাই-বাছাই শেষে ১২ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। স্নাতকোত্তর শ্রেণির ক্রেডিট অপূর্ণ থাকা বা পুনরায় ভর্তি হওয়া কিছু শিক্ষার্থীর নাম খসড়া তালিকা থেকে বাদ পড়লেও, নির্বাচন কমিশন জানিয়েছে যে এই সমস্যাটি দ্রুত সমাধান করা হবে এবং চূড়ান্ত তালিকায় তাদের নাম অন্তর্ভুক্ত করা হবে।
উল্লেখ্য, আগামী ২২ ডিসেম্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো জকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের খেলা চলছে: ব্যাটিংয়ে টাইগাররা-দেখুন সরাসরি
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ এপ্রিল)
- শিক্ষকদের বদলি আবেদনের সম্ভাব্য সময় জানাল মন্ত্রণালয়
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের রোমাঞ্চকর খেলাটি শেষ-দেখুন ফলাফল
- ঢাবির নতুন প্রো-ভিসি অধ্যাপক ড. আবদুস সালাম
- ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স আনতে প্রবাসীদের উৎসাহের আহ্বান তথ্যমন্ত্রীর
- বাংলাদেশের শিক্ষার্থীদের স্কলারশিপ দিচ্ছে অস্ট্রেলিয়ার অ্যাডিলেড ইউনিভার্সিটি
- সময় কমিয়ে এইচএসসি পরীক্ষার নতুন সিদ্ধান্ত
- সরকারি চাকরিপ্রার্থীদের জন্য বিশাল সুখবর
- শীর্ষ ১০ ইহুদিবিদ্বেষী প্রভাবশালীদের তালিকা প্রকাশ করল ইসরাইল
- রেকর্ড মুনাফা করে ডিভিডেন্ডে চমক দেখাল ইস্টার্ন ব্যাংক
- শিক্ষক-শিক্ষার্থী ও দেশবাসীকে ঢাবি অ্যালামনাইয়ের নববর্ষের শুভেচ্ছা
- কপার টি: নিরাপদ ও দীর্ঘমেয়াদী জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি
- আগের মালিকদের হাতে ফিরছে একীভূত পাঁচ ইসলামী ব্যাংক
- ঢাবির ক্ষণিকা বাস দু/র্ঘটনায় আ/হত ৮ শিক্ষার্থী