ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
বিএনপির রাজনীতিতে ফ্যাসিবাদের স্থান নেই: এ্যানি
নিজস্ব প্রতিবেদক: বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, খালেদা জিয়া আমাদের মনোবল, খালেদা জিয়া আমাদের সাহস। এই প্রেরণা থেকেই আজ আমরা এক ও ঐক্যবদ্ধ হয়েছি। এই ঐক্য সুদৃঢ়, এবং এর মধ্য দিয়ে কেউ কোনো সম্প্রদায়ের কাউকে আঘাত করার সুযোগ পাবে না। বিএনপির রাজনীতিতে ফ্যাসিবাদ, কর্তৃত্ববাদ, দখলদারি বা প্রতিহিংসা নেই বলেও মন্তব্য করেন বিএনপি এই নেতা।
বুধবার (৫ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার বাঙ্গাখাঁ গ্রামে শ্রী শ্রী রাধা গোবিন্দ সেবাশ্রমে অষ্ট প্রহরব্যাপী শ্রী শ্রী হরিনাম যজ্ঞ ও মহোৎসব-১৪৩২ বঙ্গাব্দ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটি শ্রীকৃষ্ণের রাস পূর্ণিমা উপলক্ষে আয়োজন করা হয়।
এ্যানি বলেন, খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন। কেন তাকে বারবার জেলে নিতে হবে? কেন তাকে মিথ্যা মামলা দিয়ে নির্যাতন করা হচ্ছে? এমন অবস্থায় সুস্থ মানুষ অসুস্থ হয়ে আজকে হাসপাতাল ও বাসায় যাতায়াত করতে হচ্ছে। তারপরও তিনি বেঁচে আছেন এবং সম্মান-শ্রদ্ধার জায়গায় আছেন।
তিনি আরও বলেন, আমরা এই সমাজে একসঙ্গে বসবাস করছি, একটি ভূখণ্ডে আছি। এখানে ধর্ম-বর্ণ-গোষ্ঠী নির্বিশেষে সকলেই বাংলাদেশি। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মারমা-চাকমা, আদিবাসী সবাই এখানে রয়েছি। এটি এক রংধনুর মতো, যার সাতটি রং, এবং এই বিএনপির রাজনীতিতেও সেই রংধনুটি আছে। সব ধর্মের মানুষের সম্মান আমরা রেখেছি। এটি জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন, এবং ওই দর্শন নিয়েই আমরা গ্রামেগঞ্জে কথা বলি।
এ্যানি আরও বলেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক রাষ্ট্র। সব ধর্মের মানুষ এখানে আছে। ধর্মের প্রতি যে সম্মান, তা আমাদের রাজনীতির মূলমন্ত্র। বিএনপিকে বলা হয় গণমানুষের দল, এবং প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বলা হয় গণমানুষের নেতা। বিএনপির রাজনীতিতে ফ্যাসিবাদ, কর্তৃত্ববাদ, দখলদারি বা প্রতিহিংসা নেই।
তিনি যোগ করেন, বিএনপি সব ধর্মের প্রতি সম্মান দেখিয়ে প্রেসিডেন্ট জিয়ার রাজনৈতিক দর্শনকে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং পরামর্শে, তারেক রহমান লন্ডনে বসে সকলকে একত্রিত করেছেন। সব সম্প্রদায়ের সঙ্গে সুন্দর সম্পর্ক রেখে নতুন বাংলাদেশ গড়ার পথে এগিয়ে চলেছেন। নতুন বাংলাদেশ গড়া আমাদের দায়িত্ব, আমরা তার হাতকে শক্তিশালী করব।
রাধা গোবিন্দ সেবাশ্রমের সভাপতি বাবু নান্টু কর্মকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা বিআরডিবির চেয়ারম্যান নিজাম উদ্দিন ভূঁইয়া, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি ডা. রত্ন দ্বীপ পাল, জেলা ওলামা দলের সভাপতি শাহ মো. এমরান, সদর (পূর্ব) উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ এমরান এবং যুব ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি শিমুল সাহা প্রমুখ।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে