ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
ইবতেদায়ি মাদরাসা এমপিওভুক্তির জন্য যেসব শর্ত!
নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকার স্বীকৃতিপ্রাপ্ত স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসাগুলোকে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। দুই ধাপে এই প্রক্রিয়া সম্পন্ন করা হবে। শিক্ষামন্ত্রণালয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক-৭ মীর তায়েফা সিদ্দিকার স্বাক্ষরিত নির্দেশনা পাঠানো হয়েছে।
ইবতেদায়ি মাদরাসা এমপিওভুক্তির জন্য চারটি শর্ত নির্ধারণ করা হয়েছে:
- ১. প্রথম ধাপে যেসব স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা ২০১৮ সালের নীতিমালা অনুযায়ী স্থাপন, স্বীকৃতি, পরিচালনা, জনবল কাঠামো ও বেতন-ভাতাদি/অনুদান সংক্রান্ত সকল শর্ত পূরণ করেছে, সেগুলোকে জেলা প্রশাসকদের প্রতিবেদন গ্রহণের পর এমপিওভুক্ত করা হবে।
- ২. দ্বিতীয় ধাপে অবশিষ্ট মাদরাসাগুলোকে ২০১৮ সালের নীতিমালা পূরণের ভিত্তিতে জেলা প্রশাসকদের প্রতিবেদন অনুযায়ী ক্রমান্বয়ে এমপিওভুক্ত করা হবে।
- ৩. এমপিওভুক্ত মাদরাসা ও শিক্ষকের সংখ্যা চূড়ান্ত করার আগে অর্থ বিভাগের অনুমতি নিতে হবে।
- ৪. এমপিওভুক্তকরণের পর সংশ্লিষ্ট মাদরাসার অনুদানভুক্তি বাতিল করতে হবে।
গত ২ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয় অনুদানভুক্ত ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের প্রক্রিয়া শুরুর আশ্বাস দিয়েছিল। তবে ৩ নভেম্বর জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান করেন ইবতেদায়ি মাদরাসার শিক্ষকরা। দুপুরে তারা যমুনা অভিমুখে লংমার্চ শুরু করলে পুলিশি বাধার মুখোমুখি হন। বিকেলে শিক্ষকদের একটি প্রতিনিধি দল সচিবালয়ে গিয়ে বিস্তারিত আশ্বাস নেন।
অনুদানবিহীন মাদরাসার শিক্ষকরা এই প্রক্রিয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। তাদের দাবি, অনুদানভুক্ত ও অনুদানবিহীন সব ইবতেদায়ি মাদরাসাকে জাতীয়করণের আওতায় না আনা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়া হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- নতুন প্রজন্মকে তামাকের ক্ষতি থেকে বাঁচাতে ঘরে ঘরে সচেতনতা জরুরি