ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
হাসিনাসহ ২৬১ আসামি পলাতক, সিআইডির বিজ্ঞপ্তি প্রকাশ
নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৬১ জনকে পলাতক ঘোষণা করে ‘জয় বাংলা ব্রিগেড’ সম্পর্কিত রাষ্ট্রদ্রোহ মামলার বিজ্ঞপ্তি দিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এই বিজ্ঞপ্তি দুটি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশ করা হয়েছে। আদালতের নির্দেশে সিআইডি এ পদক্ষেপ গ্রহণ করে।
শুক্রবার (৩১ অক্টোবর) দুটি জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান।
তিনি জানান, সিআরপিসি ১৯৬ ধারার অধীনে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনক্রমে সিআইডি রাষ্ট্রদ্রোহ মামলা দায়েরের ক্ষমতা প্রাপ্ত হয়। মামলার তদন্তে উঠে আসে, ‘জয় বাংলা ব্রিগেড’ নামক অনলাইন প্ল্যাটফর্ম থেকে দেশ ও বিদেশে বসে বৈধ সরকার উৎখাতের ষড়যন্ত্রমূলক কার্যক্রম চালানো হচ্ছিল। তদন্ত শেষে সিআইডি সাবেক প্রধানমন্ত্রীসহ ২৮৬ জনের বিরুদ্ধে চার্জশিট আদালতে দাখিল করে।
মামলার তদন্তে ডিজিটাল প্ল্যাটফর্ম, সার্ভার এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের তথ্য সংগ্রহ ও ফরেনসিক বিশ্লেষণ করা হয়েছে।
সিআইডির কর্মকর্তা জানান, ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ১৭ নং আদালতের বিচারক আরিফুল ইসলাম প্রধান গত বৃহস্পতিবার আসামিসহ ২৬১ জনকে পলাতক ঘোষণা করে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দেন। সেই নির্দেশের ভিত্তিতে সিআইডি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত