ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
ডাকসুর উদ্যোগে উচ্চশিক্ষা ও গবেষণা বিষয়ক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও গবেষণা প্রস্তাব প্রস্তুতির দিকনির্দেশনা দিতে এক বিশেষ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালার বিষয়বস্তু ছিল "How to Find PhD Scholarships and Prepare a Research Proposal"।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর দুইটায় বিশ্ববিদ্যালয়ের আর.সি. মজুমদার আর্টস অডিটোরিয়ামে কর্মশালাটি অনুষ্ঠিত হয়েছে। কর্মমশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও বিভাগের বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
কর্মশালায় বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ড্রিমার্স একাডেমি অস্ট্রেলিয়ার সভাপতি ও সিইও এবং ইন্টারন্যাশনাল ওপেন ইউনিভার্সিটির বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগ অধ্যাপক ও চেয়ারম্যান ড. শফিকুর রহমান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মো. ইলিয়াস উদ্দীন।
বক্তারা পিএইচডি স্কলারশিপ খুঁজে বের করার কৌশল, সফলভাবে গবেষণা প্রস্তাব (Research Proposal) তৈরির পদ্ধতি এবং উচ্চশিক্ষার জন্য প্রয়োজনীয় অন্যান্য প্রস্তুতি সম্পর্কে শিক্ষার্থীদের বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করেন। বক্তারা শিক্ষার্থীদের গবেষণামুখী মনোভাব গড়ে তোলার গুরুত্ব তুলে ধরে বলেন, “গবেষণা হচ্ছে জ্ঞানচর্চার প্রাণ আর একটি ভালো গবেষণা প্রস্তাবই উচ্চশিক্ষার প্রথম ধাপ।”
উল্লেখ্য, শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও গবেষণায় আগ্রহী করে তোলা এবং তাদের সঠিক পথে পরিচালিত করার লক্ষ্যেই এই কর্মশালার আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও ডাকসুর উদ্যোগে এ ধরনের শিক্ষামূলক ও অনুপ্রেরণামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল