ঢাকা, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩
বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ দেবে অফিসার ক্যাডেট, আবেদন অনলাইনে
ডুয়া নিউজ: বাংলাদেশ সেনাবাহিনী ৯৬তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সে ‘অফিসার ক্যাডেট’ পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৮ অক্টোবরের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ সেনাবাহিনী
কোর্সের নাম: ৯৬তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্স
পদের নাম: অফিসার ক্যাডেট
বৈবাহিক অবস্থা: অবিবাহিত হতে হবে
জাতীয়তা: বাংলাদেশি
আবেদনের শিক্ষাগত যোগ্যতা—
জাতীয় মাধ্যম: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট/সমমান পরীক্ষার যে কোনো একটিতে জিপিএ ৫ ও অন্যটিতে জিপিএ ন্যূনতম ৪.৫০ পেয়ে উত্তীর্ণ হতে হবে
ইংরেজি মাধ্যমের প্রার্থীদের ‘ও’ লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ৩টিতে ‘এ’ গ্রেড, ৩টিতে ‘বি’ গ্রেড এবং ‘এ’ লেভেলে ২টি বিষয়েই ন্যূনতম ‘বি’ গ্রেড পেয়ে উত্তীর্ণ হতে হবে। অথবা,‘ও’ লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ২টিতে ‘এ’ গ্রেড, ৩টিতে ‘বি’ গ্রেড ও ১টিতে ‘সি’ গ্রেড এবং ‘এ’ লেভেলে ২টি বিষয়ের মধ্যে ১টিতে ‘এ’ গ্রেড ও ১টিতে ‘বি’ গ্রেড পেয়ে উত্তীর্ণ হতে হবে
সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের এইচএসসি ও এসএসসি উভয় পরীক্ষায় পৃথকভাবে জিপিএ ন্যূনতম ৪ পেয়ে উত্তীর্ণ হতে হবে
২০২৫ সালের নিয়মিত এইচএসসি/‘এ’ লেভেল পরীক্ষার্থীরা আবেদন করতে পারবেন। এ ক্ষেত্রে প্রার্থীদের অবশ্যই এসএসসিতে জিপিএ-৫/‘ও’ লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ৩টিতে ‘এ’ গ্রেড, ৩টিতে ‘বি’ গ্রেড/সমমানের ফলাফল থাকতে হবে। নির্বাচিত প্রার্থীরা এইচএসসি/‘এ’ লেভেল পরীক্ষায় অংশগ্রহণের পরই আইএসএসবিতে অংশগ্রহণ করতে পারবেন। উভয় মাধ্যমের ক্ষেত্রে বিএমএ যোগদানের পূর্বে অবশ্যই এইচএসসি/‘এ’ লেভেল পরীক্ষার ফলাফল প্রকাশিত হতে হবে। ফলাফল ব্যতীত কোনো প্রার্থী বিএমএতে যোগদান করতে পারবেন না
শারীরিক যোগ্যতা—
প্রার্থীর বয়স: সাড়ে ১৬-২১ বছর (১ জুলাই ২০২৬ তারিখে)। সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে ১৮-২৩ বছর
উচ্চতা (পুরুষ): ৫ ফুট ৪ ইঞ্চি, বুকের মাপ ৩০-৩২ ইঞ্চি, ওজন ৫৪ কেজি
উচ্চতা (নারী): ৫ ফুট ১ ইঞ্চি, বুকের মাপ ২৮-৩০ ইঞ্চি, ওজন ৪৬ কেজি
আবেদন যেভাবে— আগ্রহী প্রার্থীরা এখানেক্লিক করে আবেদন করতে পারবেন
আবেদন ফি— আবেদন ফি বাবদ ১০০০ টাকা ও অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ ১০০০ টাকাসহ মোট ২০০০ টাকা টেলিটক/বিকাশ/রকেটের মাধ্যামে জমা দিতে হবে
আবেদনপদ্ধতি ও অন্যান্য তথ্য জানতে এখানেক্লিক করুন।
আবেদনের সময়সীমা: আগামী ১৮ অক্টোবর ২০২৫
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের ২য় ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের খেলা চলছে: ব্যাটিংয়ে টাইগাররা-দেখুন সরাসরি
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের রোমাঞ্চকর খেলাটি শেষ-দেখুন ফলাফল
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ, আবেদন শুরু
- সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ চেয়ে হাইকোর্টে রিট
- ফের ভূমিকম্পে কাঁপল দেশ
- শীর্ষ ১০ ইহুদিবিদ্বেষী প্রভাবশালীদের তালিকা প্রকাশ করল ইসরাইল
- সময় কমিয়ে এইচএসসি পরীক্ষার নতুন সিদ্ধান্ত
- ৪৭তম বিসিএস ভাইভার সময়সূচি প্রকাশ
- রেকর্ড মুনাফা করে ডিভিডেন্ডে চমক দেখাল ইস্টার্ন ব্যাংক
- কপার টি: নিরাপদ ও দীর্ঘমেয়াদী জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি
- বিনিয়োগকারীদের অর্থ সুরক্ষায় কড়াকড়ি, সিএমএসএফে নতুন সিদ্ধান্ত
- এক মাসেও অফিস মেলেনি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের
- শিরীন সুলতানা ও নিলোফার মনিকে ঢাবি অ্যালামনাই’র অভিনন্দন
- ৮,০০০ টাকা করে বৃত্তি দেবে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট