ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
আজ প্রকাশ হচ্ছে না চাকসু নির্বাচনের ফল, জানা গেল সম্ভাব্য তারিখ
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের ফল আজ (বুধবার) ঘোষণা হচ্ছে না। ভোট গণনার কাজ এখনো শেষ না হওয়ায় এদিন ফল প্রকাশ সম্ভব নয় বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
চাকসু নির্বাচন কমিশনের সদস্য ও আইটি সেলের প্রধান অধ্যাপক সাইদুর রহমান চৌধুরী জানিয়েছেন, সম্পূর্ণ প্রক্রিয়া শেষ করতে আরও সাত থেকে আট ঘণ্টা সময় লাগবে। ফলে ফলাফল ঘোষণা বৃহস্পতিবার সকালে হতে পারে।
বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় গণমাধ্যমকে তিনি বলেন, ভোট গণনার প্রতিটি ধাপ বিশেষজ্ঞ দলের তত্ত্বাবধানে করা হচ্ছে। প্রতিটি হলের ব্যালট তিন ধাপে স্ক্যান ও গণনা করা হচ্ছে। ভোটের জন্য প্রস্তুত করা প্রায় ১ লাখ ৪০ হাজার ব্যালট পাতা আগেই প্রি-স্ক্যান করা হয়েছে, যাতে নিশ্চিত হওয়া যায় মেশিন সঠিকভাবে সব পাতা পড়ছে।
তিনি আরও বলেন, মেশিন সঠিকভাবে পাতা শনাক্ত করছে। কোনো বাইরের বা অচেনা ব্যালট নিরাপত্তা কোডের বাইরে থাকলে সেটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাচ্ছে।
ভোট গণনা শেষে ফল ঘোষণার সময় নিয়ে অধ্যাপক সাইদুর রহমান জানান, যদি ৮০ শতাংশ ভোট কাস্ট হয়, তাহলে স্ক্যানিং ও গণনা শেষ হতে সাত ঘণ্টারও বেশি সময় লাগবে। ভোট গ্রহণ শেষ হওয়ার পর ব্যালটবক্স সংগ্রহ ও প্রস্তুত করতে অন্তত সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত সময় লাগবে। সে কারণে চূড়ান্ত ফলাফল সম্ভবত বৃহস্পতিবার সকালেই প্রকাশ করা হবে।
উল্লেখ্য, বুধবার সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এবার ব্যালট পেপারে ভোট গ্রহণ হলেও গণনা হচ্ছে ওএমআর (অপটিক্যাল মার্ক রিডার) প্রযুক্তিতে। স্বচ্ছতা বজায় রাখতে গণনার পুরো প্রক্রিয়া বড় পর্দায় সরাসরি প্রদর্শন করা হচ্ছে।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, কেন্দ্রীয় ও হল সংসদ মিলিয়ে মোট ৯০৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে কেন্দ্রীয় সংসদে ১৩টি প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীসহ প্রতিদ্বন্দ্বীর সংখ্যা ৪১৫ জন, আর হল ও হোস্টেল সংসদে প্রার্থী সংখ্যা ৪৯৩ জন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর