ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
একদিনের ব্যবধানে স্বর্ণের দামে নতুন রেকর্ড
নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে স্বর্ণের দাম আবারও রেকর্ড ভেঙেছে। সর্বোচ্চ মানের বা ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি এখন দুই লাখ টাকা ছাড়িয়ে গেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মঙ্গলবার (৭ অক্টোবর) থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ৭২৬ টাকায়, যা পূর্বের দামের চেয়ে ৩ হাজার ১৫০ টাকা বেশি।
সোমবার (৬ অক্টোবর) বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং-এর এক বৈঠকে এই দাম বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন মূল্য তালিকা ঘোষণা করা হয়। বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম বাড়ার কারণেই খুচরা মূল্য সমন্বয় করা হয়েছে।
এর আগে গত ৫ অক্টোবরও এক দফা দাম বাড়ানো হয়েছিল, তখন ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি বিক্রি হতো ১ লাখ ৯৭ হাজার ৫৭৬ টাকায়, যা ছিল দেশের ইতিহাসে সর্বোচ্চ দাম। মাত্র একদিনের ব্যবধানে নতুন রেকর্ড গড়লো স্বর্ণের বাজার।
নতুন দামে অন্যান্য ক্যারেট স্বর্ণের মূল্য:২১ ক্যারেট: ভরিপ্রতি ৩ হাজার ১০ টাকা বৃদ্ধি পেয়ে হয়েছে ১ লাখ ৯১ হাজার ৬০৫ টাকা।১৮ ক্যারেট: ভরিপ্রতি ২ হাজার ৫৭৮ টাকা বৃদ্ধি পেয়ে হয়েছে ১ লাখ ৬৪ হাজার ২২৯ টাকা।সনাতন পদ্ধতির স্বর্ণ: ভরিপ্রতি ২ হাজার ১৯২ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩৬ হাজার ৪৪৫ টাকা।
তবে রুপার দামে কোনো পরিবর্তন আনা হয়নি। বর্তমানে রুপার দাম অপরিবর্তিত থাকছে:২২ ক্যারেট: ভরি ৩,৬২৮ টাকা২১ ক্যারেট: ভরি ৩,৪৫৩ টাকা১৮ ক্যারেট: ভরি ২,৯৬৩ টাকাসনাতন পদ্ধতি: ভরি ২,২২৮ টাকা
স্বর্ণের এই রেকর্ড মূল্যবৃদ্ধি সম্পর্কে বাজার বিশ্লেষকরা বলছেন, আন্তর্জাতিক বাজারে দামের ঊর্ধ্বগতি এবং স্থানীয় চাহিদা বৃদ্ধির প্রভাব পড়ছে দেশের খুচরা বাজারেও। ফলে ক্রেতাদের জন্য স্বর্ণ এখন আরও বেশি 'বিলাসদ্রব্যে' পরিণত হচ্ছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে