ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
৪৮ ঘণ্টায় ৩ বিভাগে ভারী বৃষ্টিপাতের সতর্কতা
নিজস্ব প্রতিবেদক: আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দেশের কয়েকটি এলাকায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শনিবার (০৪ অক্টোবর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের দেওয়া ভারী বৃষ্টির সতর্কতায় এ তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়েছে, আজ সকাল ১০টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে রংপুর, রাজশাহী ও ময়মনসিংহের কিছু এলাকায় ৪৪-৮৮ মি.মি. পর্যন্ত ভারী এবং কিছু জায়গায় ১৮৮ মি.মি. পর্যন্ত অতি ভারী বৃষ্টি হতে পারে।
রোববার (৫ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর ও রাজশাহী বিভাগের অধিকাংশ জায়গায় এবং ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের অনেক এলাকায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হবে।
একই সময়ে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ এবং খুলনা বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অফিস আরও জানিয়েছে, সারাদেশে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি