ঢাকা, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
আগুন নেভাতে গিয়ে প্রাণ দিলেন আরেক বীর ফায়ারফাইটার
নিজস্ব প্রতিবেদক: দায়িত্ব পালন করতে গিয়ে শেষ পর্যন্ত মৃত্যুবরণ করলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাহসী সদস্য ওয়্যারহাউজ ইন্সপেক্টর খন্দকার জান্নাতুল নাঈম (৩৭)। টঙ্গীর কেমিক্যাল কারখানার ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হওয়ার পাঁচ দিন পর তিনি চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গত ২২ সেপ্টেম্বর গাজীপুরের টঙ্গীর সাহারা মার্কেটে একটি কেমিক্যাল কারখানায় অগ্নিকাণ্ডের সময় আগুন নেভানোর অভিযানে অংশ নিয়ে গুরুতর দগ্ধ হন তিনি। তার শরীরের প্রায় ৪২ শতাংশ পুড়ে গিয়েছিল। ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ওই দুর্ঘটনায় আহত চার ফায়ার সার্ভিস সদস্যের মধ্যে এখন পর্যন্ত তিনজন মারা গেছেন। ২৩ সেপ্টেম্বর মারা যান ফায়ারফাইটার শামীম আহমেদ এবং ২৪ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন ফায়ারফাইটার নুরুল হুদা। সর্বশেষ জীবন উৎসর্গ করলেন জান্নাতুল নাঈম।
জান্নাতুল নাঈম ১৯৮৮ সালের ২৪ আগস্ট শেরপুর জেলার নকলা উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের খন্দকার বাড়িতে জন্মগ্রহণ করেন। তিনি এসএসসি ও এইচএসসি সম্পন্ন করার পর জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ২০১৬ সালের ২৪ আগস্ট তিনি বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে যোগ দেন। চাকরি জীবনে তিনি মানিকগঞ্জ ও নারায়ণগঞ্জ ফায়ার স্টেশনে স্টেশন অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন এবং পরে পদোন্নতি পেয়ে ওয়্যারহাউজ ইন্সপেক্টর হন। সর্বশেষ কর্মস্থল ছিল টঙ্গী ফায়ার স্টেশন।
ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত ছিলেন ও এক সন্তানের জনক। তার বাবা খন্দকার মোজাম্মেল হক ও মা দেলোয়ারা বেগম।
ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, দায়িত্ব পালন করতে গিয়ে এখন পর্যন্ত ৫১ জন সদস্য আত্মত্যাগ করেছেন। সর্বশেষ এই তালিকায় যুক্ত হলো খন্দকার জান্নাতুল নাঈমের নাম, যিনি অগ্নিনির্বাপণে নিজের জীবন উৎসর্গ করেছেন।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম ভারতের ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবি অ্যালামনাই ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- আজ প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে মাদ্রাসা শিক্ষকদের পদযাত্রা
- আজ রাত ৮ টায় ভারত বনাম বাংলাদেশের ফুটবল ম্যাচ, কোথায় ও যেভাবে দেখবেন?
- ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে দেওয়া বক্তব্য প্রত্যাহার করে নিলেন ববি হাজ্জাজ
- ঢাবি ক্যাম্পাসে ববি হাজ্জাজকে অবাঞ্ছিত ঘোষণা
- ববি হাজ্জাজের বক্তব্যের বিরুদ্ধে মাঠে নামছেন ঢাবি শিক্ষার্থীরা
- ববি হাজ্জাজের বক্তব্যে ক্ষুব্ধ ঢাবি শিক্ষক, বললেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় নয়
- মাসিক ফি দিয়ে ব্যবহার করতে হবে ফেসবুক-ইনস্টাগ্রাম
- নতুন পে-স্কেলে কার বেতন কত বাড়তে পারে? আলোচনায় দুটি প্রস্তাব
- টাইমস হায়ার ও কিউএস র্যাঙ্কিংয়ে ঢাবির জয়জয়কার
- ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে বিস্ফোরক মন্তব্য ববি হাজ্জাজের
- পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনো পার্থক্য নেই: ড. নিয়াজ আহমদ
- ঈদের চামড়া বিক্রিতে হতাশ বিক্রেতারা
- ৩২ হাজার প্রধান শিক্ষক পদে নিয়োগ কবে, জানালেন প্রতিমন্ত্রী