ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩
অপহরণের তাণ্ডব: দেশে আতঙ্কের ছায়া
নিজস্ব প্রতিবেদক : চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত আট মাসে দেশে অপহরণের শিকার হয়েছেন ৭১৫ জন। গত বছর একই সময়ে অপহৃত হয়েছিলেন ৩৪০ জন। অর্থাৎ এক বছরে এ হার দ্বিগুণেরও বেশি হয়েছে।
বাংলাদেশ পুলিশ সদর দপ্তরের মাসিক অপরাধ পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালের জুলাই মাস সবচেয়ে ভয়াবহ রেকর্ড সৃষ্টি করেছে—শুধু ওই এক মাসেই অপহৃত হয়েছেন ১০৯ জন। জানুয়ারিতে ১০৫ জন, ফেব্রুয়ারিতে ৭৮ জন, মার্চে ৮৩ জন, এপ্রিলে ৮৮ জন, মেতে ৮২ জন, জুনে ৮০ জন এবং আগস্টে ৯০ জন অপহরণের শিকার হয়েছেন। হিসাব বলছে, চলতি আট মাসে গড়ে প্রতিদিন প্রায় তিনজন (২.৯৮ জন) অপহৃত হয়েছেন।
২০২৪ সালে মোট ৬৪২ জন অপহৃত হন, যার মধ্যে জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ছিলেন ৩৪০ জন, মাসিক গড় ৪২.৫ জন। অথচ চলতি বছরে একই সময়ে মাসিক গড় দাঁড়িয়েছে ৮৯.৩৮ জনে। গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) জানিয়েছে, ২০২৫ সালে মাসে গড়ে অপহরণের ঘটনা ঘটেছে ৮৬টির বেশি, যা আগের বছরের তুলনায় প্রায় ৬১ শতাংশ বেশি এবং গত ছয় বছরের মধ্যে সর্বোচ্চ।
মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের চেয়ারম্যান জেড আই খান পান্না বলেন, অনেক অপরাধ মামলা আকারে ধরা পড়ে না। রাজনৈতিক প্রভাব কিংবা সরকারি পৃষ্ঠপোষকতা না থাকলে মামলা হয় না। তাঁর মতে, দেশে কার্যকর আইন ও আইনের শাসনের ঘাটতিই অপরাধ বৃদ্ধির মূল কারণ।
অপরাধবিজ্ঞানী ড. তৌহিদুল হক বলেন, আইনশৃঙ্খলা বাহিনী অপরাধ বৃদ্ধিকে বৈধতা দেওয়ার জন্য নানা ব্যাখ্যা দাঁড় করায়, যা অপরাধীদের সুযোগ তৈরি করে। রাজনৈতিক স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবহৃত হওয়ায় অপরাধ আরও বাড়ছে।
বিশেষজ্ঞরা বলছেন, অপহরণের পেছনে পারিবারিক শত্রুতা, রাজনৈতিক প্রতিহিংসা, যৌন নিপীড়নসহ নানা কারণ থাকলেও আর্থিক কারণই সবচেয়ে বেশি। চাঁদাবাজ চক্র ছাড়াও পরিবার, আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের সম্পৃক্ততা এসব ঘটনায় দেখা যাচ্ছে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)-এর সর্বশেষ শ্রমশক্তি জরিপে বলা হয়েছে, এক বছরের ব্যবধানে দেশে বেকারের সংখ্যা বেড়েছে এক লাখ ৬০ হাজার। ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত দেশে মোট বেকারের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ লাখ ২০ হাজারে। বিশেষজ্ঞদের মতে, কর্মসংস্থান না থাকায় অর্থনৈতিক চাপ বেড়েছে, যার ফলে অনেকে অপরাধে জড়িয়ে পড়ছে।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- সালাহউদ্দিন আহমেদের মৃ/ত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হয়েছে: রিজভী
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)