ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
ডিম-হট্টগোলের মাঝে ইউনূস লেফট বিহাইন্ড : পিনাকী
নিজস্ব প্রতিবেদক :যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জেএফকে বিমানবন্দর থেকে বের হওয়ার সময় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ সময় অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী রাজনৈতিক নেতাদের উদ্দেশে বাজে স্লোগান দেন আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বিষয়টি নিয়ে অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, ‘প্রফেসর ইউনূস এভাবেই সবাইকে একা ফেলে চলে যাবেন। লিখে রাখতে পারেন।’
সোমবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে অধ্যাপক ইউনূসের সঙ্গে তিনটি রাজনৈতিক দলের পাঁচজন নেতা নিউইয়র্কে গেছেন। এদের মধ্যে রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, এনসিপির সদস্যসচিব আখতার হোসেন এবং যুগ্ম আহ্বায়ক তাসনিম জারা।
আখতার হোসনের ওপর ডিম নিক্ষেপের ঘটনায় একজনকে আটক করেছে নিউইয়র্ক পুলিশ। আটক ব্যক্তির নাম মিজানুর রহমান। নিউইয়র্ক আওয়ামী লীগের সূত্র জানায়, তিনি যুবলীগকর্মী এবং তার বিরুদ্ধে বিএনপির একজন কর্মীকে ছুরি দিয়ে মারার অভিযোগ রয়েছে। ২২ সেপ্টেম্বর রাত সাড়ে ৯টার দিকে জ্যাকসন হাইটসের বাংলাদেশ স্ট্রিট থেকে পুলিশ তাকে আটক করে। মিজানুরকে বুধবার আদালতে তোলা হবে।
ডুয়া /নিউজ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত