ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
‘জনগণের অধিকার নিশ্চিত করাই প্রকৃত গণতন্ত্র’
দেশের জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠাই প্রকৃত গণতন্ত্র এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। তার মতে, গণতন্ত্র এমন একটি ব্যবস্থা যেখানে প্রত্যেক মানুষ স্বাধীনভাবে নিজের মত প্রকাশ করতে পারে। একক ব্যক্তির কর্তৃত্ব বা একচ্ছত্র আধিপত্য কখনো গণতন্ত্র নয়, সেটি স্বৈরতন্ত্র।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে নরসিংদীর পলাশ উপজেলার পণ্ডিতপাড়া গ্রামে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।
ড. মঈন খান বলেন, যে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য দেশের মানুষ দীর্ঘ ১৫ বছর সংগ্রাম করেছে, সেই যাত্রা ইতোমধ্যেই শুরু হয়েছে। আগামী জাতীয় নির্বাচনে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য ভোটের মধ্য দিয়েই তা আরও সুসংহত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, বিএনপি এমন এক গণতন্ত্রের কথা বলে যেখানে মানুষের ভোটাধিকার নিশ্চিত হয়, অর্থনৈতিক মুক্তি প্রতিষ্ঠিত হয় এবং সবাই নিজের মতামত স্বাধীনভাবে প্রকাশ করতে পারে। বিএনপি কাউকে চাপিয়ে রাজনীতি করে না, বরং জনগণের মতামত ও পরামর্শ নিয়েই রাজনীতি পরিচালনা করে বলে দাবি করেন তিনি।
পথসভায় সভাপতিত্ব করেন জিনারদী ইউনিয়ন বিএনপির সভাপতি ফিরোজ মোল্লা। এতে আরও উপস্থিত ছিলেন পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক সাইফুল হক, যুগ্ম সম্পাদক বাহাউদ্দিন ভূইয়া মিল্টন, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, পলাশ থানা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হোসেন সোহেল এবং সদস্যসচিব মোস্তাফিজুর রহমান পাপন প্রমুখ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: সরাসরি দেখা যাবে এখানে LIVE
- বাংলাদেশ বনাম সান মারিনো ফুটবল ম্যাচ, দেখুন একাদশ-দেখার উপায়
- বাংলাদেশ বনাম ভারতের ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবি অ্যালামনাই ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- বাংলাদেশ বনাম সান মারিনোর ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী
- বাংলাদেশ বনাম আফগানিস্তানের ফুটবল ম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন
- আজ রাত ৮ টায় ভারত বনাম বাংলাদেশের ফুটবল ম্যাচ, কোথায় ও যেভাবে দেখবেন?
- বাংলাদেশ বনাম সান মারিনোম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনো পার্থক্য নেই: ড. নিয়াজ আহমদ
- ঢাবির এসএম হলের নতুন প্রভোস্ট অধ্যাপক আবদুস সালাম
- মাসিক ফি দিয়ে ব্যবহার করতে হবে ফেসবুক-ইনস্টাগ্রাম
- টাইমস হায়ার ও কিউএস র্যাঙ্কিংয়ে ঢাবির জয়জয়কার
- নতুন পে-স্কেলে কার বেতন কত বাড়তে পারে? আলোচনায় দুটি প্রস্তাব