ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩
ডাকসুর প্রথম বৈঠক শুরু
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচিত প্রতিনিধিদের প্রথম বৈঠক রবিবার (১৪ সেপ্টেম্বর) সকালে শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয় সংলগ্ন লাউঞ্জে অনুষ্ঠিত এই সভার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নতুন ডাকসু কমিটির কার্যক্রম শুরু হলো।
এর আগে গত ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত নির্বাচনে শীর্ষ তিন পদসহ ২৮টির মধ্যে ২৩টি পদে জয়ী হয়েছেন ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের প্রার্থীরা।
সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। উপস্থিত ছিলেন সহ-সভাপতি মো. আবু সাদিক (সাদিক কায়েম), সাধারণ সম্পাদক এসএম ফরহাদ, সহ-সাধারণ সম্পাদক মহিউদ্দিন খানসহ নির্বাচিত অন্যান্য প্রতিনিধি।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার তথ্য নিশ্চিত করেছে। এর আগে শনিবার (১৩ সেপ্টেম্বর) প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ জানান, নির্বাচিত প্রতিনিধিরা রবিবার বা পরের দিন দায়িত্ব গ্রহণ করতে পারবেন। নির্বাচিতদের আমন্ত্রণপত্র ও যাবতীয় প্রক্রিয়া ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে।
উল্লেখ্য, ডাকসু নির্বাচনে ভিপি পদে সাদিক কায়েম, জিএস পদে এসএম ফরহাদ এবং এজিএস পদে মহিউদ্দিন খান নির্বাচিত হয়েছেন। বাকি পাঁচটি পদের মধ্যে চারটিতে স্বতন্ত্র প্রার্থী এবং একটিতে বামপন্থী প্যানেল প্রতিরোধ পর্ষদের প্রার্থী জয়ী হয়েছেন।
ফলাফল প্রকাশের পর উপাচার্য নির্বাচিত প্রতিনিধিদের পরিচিতি সভার জন্য আমন্ত্রণ জানান। রবিবারের এই সভার মধ্য দিয়েই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫ সালের ডাকসুর নতুন কমিটির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হলো। এর আগে সর্বশেষ ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০১৯ সালের ১১ মার্চ এবং নির্বাচিতরা ২৩ মার্চ দায়িত্ব গ্রহণ করেছিলেন। এবারের নির্বাচনের পর কোষাধ্যক্ষ হিসেবে মনোনীত হয়েছেন অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আজকের বাজারে স্বর্ণের দাম (৫ অক্টোবর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ৬ অক্টোবর
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- আজকের নামাজের সময়সূচি (২ অক্টোবর)
- শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১০ দিনের ছুটির সুযোগ
- ব্রাজিল বনাম ভারত: সরাসরি দেখুন এখানে
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা গেল
- শিশুশ্রম বন্ধে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডেপুটি স্পিকারের
- ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল
- যে কারণে স্থগিত বাংলাদেশ-পাকিস্তান চ্যাম্পিয়ন্স ম্যাচ
- এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণে সুখবর দিলেন সেলিম ভূঁইয়া
- ‘রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী নাজিফা তুষি
- ১২ কেজি এলপিজির দাম বাড়ল