ঢাকা, বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩
স্বাস্থ্যখাত সংস্কারে নতুন বিশেষজ্ঞ প্যানেল গঠিত
নিজস্ব প্রতিবেদক: দেশের বিদ্যমান স্বাস্থ্য ব্যবস্থার সার্বিক উন্নয়নের লক্ষ্যে ১২ সদস্যের একটি নতুন বিশেষজ্ঞ প্যানেল গঠন করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। গত বছর গঠিত প্যানেলের আদলেই এই বছরও কমিটি গঠন করা হয়েছে, যেখানে নতুন মুখ হিসেবে যুক্ত হয়েছেন ডা. তাইফুল হক।
বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে জানানো হয়েছে, দেশের বিদ্যমান স্বাস্থ্য ব্যবস্থার বিষয়ভিত্তিক প্রয়োজনীয় সংস্কার, চিকিৎসা সেবার গুণগত মানোন্নয়ন এবং স্বাস্থ্য ব্যবস্থার কাঠামো শক্তিশালীকরণের জন্য এই বিশেষজ্ঞ প্যানেল গঠন করা হয়েছে।
কমিটিতে গত বছরের ন্যায় এবারও স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. এমএ ফয়েজকে সভাপতি এবং জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউট ও হাসপাতালের সাবেক পরিচালক অধ্যাপক আব্দুল্লাহ শাফি মজুমদারকে সদস্য সচিব করা হয়েছে।
বিশেষজ্ঞ কমিটির অন্যান্য সদস্য হিসেবে রয়েছেন: বাংলাদেশ ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের সভাপতি প্রফেসর ডা. এ কে আজাদ খান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য প্রফেসর ডা. মো. সায়েদুর রহমান, রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) সাবেক পরিচালক প্রফেসর ডা. মাহমুদুর রহমান, সিনিয়র প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ প্রফেসর ডা. ফেরদৌসি বেগম, শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের সাবেক প্রফেসর ডা. ফিরোজ কাদের, স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) প্রফেসর ডা. সানিয়া তাহমিনা, ঢাকা কমিউনিটি মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রফেসর ডা. শাকিল আহমদ, ইনজুরি প্রতিরোধ ও গবেষণা সেন্টারের সিইও প্রফেসর ডা. ফজলুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক মেডিসিন বিভাগের প্রধান প্রফেসর ডা. এমএ জলিল চৌধুরী, এমএইচ শমরিতা মেডিক্যাল কলেজের প্রফেসর ডা. সরকার মাহবুব আহমদ শামিম। এবারের প্যানেলে নতুন সদস্য হিসেবে যুক্ত হয়েছেন ডা. তাইফুল হক (মেম্বার, আমেরিকান কলেজ অফ সার্জন)।
বিশেষজ্ঞ প্যানেলের কার্যপরিধির মধ্যে রয়েছে: দেশের বিদ্যমান স্বাস্থ্য ব্যবস্থার প্রয়োজনীয় বিষয়ভিত্তিক সংস্কারের জন্য নীতি-নির্ধারণ; সব স্তরে চিকিৎসা শিক্ষার বিশ্বমানের স্বীকৃতি এবং উচ্চশিক্ষাকে আধুনিকায়নের বিষয়ে পরামর্শ প্রদান; নগর, গ্রাম ও প্রত্যন্ত অঞ্চলে মানসম্পন্ন স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য বিদ্যমান স্বাস্থ্য ব্যবস্থার সংস্কার ও কার্যকর সুপারিশ; স্বাস্থ্য ব্যবস্থার কাঠামো শক্তিশালীকরণের (System Strengthening) মাধ্যমে সব স্বাস্থ্যকেন্দ্রে জনবল ও যন্ত্রপাতির সঠিক ব্যবহার নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় নীতি-নির্ধারণী ও কাঠামোগত সংস্কার সম্পর্কিত পরামর্শ প্রদান; এবং দেশের প্রধান প্রধান চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেমন- বিএমডিসি, বিএমআরসি, বিএনএমসিসহ অন্যান্য প্রতিষ্ঠানের রেগুলেটরি কাঠামোর প্রয়োজনীয় সংস্কার ও শক্তিশালীকরণের বিষয়ে পরামর্শ প্রদান।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নোগ্রাফি মামলায় ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেফতার
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশনের পক্ষে ‘হ্যাঁ’ জয়ী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- খণ্ডকালীন শিক্ষক নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, জানুন আবেদনপদ্ধতি
- শিক্ষকদের পদোন্নতি পারফরম্যান্স অ্যাসেসমেন্টের মাধ্যমে দেওয়া হবে: ববি হাজ্জাজ
- আব্দুস সালাম তালুকদারের মৃত্যুবার্ষিকীতে মির্জা ফখরুলের শ্রদ্ধা
- স্বামীর মৃ'ত্যুতে দীপু মনিকে প্যারোলে মুক্তির আবেদন
- কলকাতার হোটেলে আগুনে নি'হত ৯, শনাক্ত ৫ বাংলাদেশিসহ ৬ জন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r
- শুরু হচ্ছে মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন
- জানুয়ারিতে ঢাবির ৫৪তম সমাবর্তন
- সিরাত না জানায় ইসলামকে কঠিন ধর্ম হিসেবে তুলে ধরছি: আজহারী
- মেয়েরা বাস কেন চালাতে পারবে না: বর্ষা
- কলকাতা অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের মরদেহ দেশে আনবে সরকার
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিলেন অর্থ মন্ত্রণালয়