ঢাকা, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩
পররাষ্ট্রসচিবের সঙ্গে আইসিআরসি ডেলিগেশন প্রধানের সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেডক্রসের (আইসিআরসি) নবনিযুক্ত হেড অব ডেলিগেশন নিকোলাস পল আলবিন ফ্লিউরি পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের কাছে তার পরিচয়পত্র পেশ করেছেন।
সোমবার (১ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টার কাছে আইসিআরসির হেড অব ডেলিগেশন তার পরিচয়পত্র পেশ করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, উভয়পক্ষ মানবিক সহায়তা, দুর্যোগ ব্যবস্থাপনা, আন্তর্জাতিক মানবিক আইন এবং জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য চলমান সমর্থন প্রদানের ক্ষেত্রে বাংলাদেশ এবং আইসিআরসির মধ্যে সহযোগিতা জোরদারের বিষয়ে মতবিনিময় করে। পররাষ্ট্র উপদেষ্টা আইসিআরসির সঙ্গে সরকারের অব্যাহত সহযোগিতার আশ্বাস দেন। উল্লেখ্য, আইসিআরসি ২০১০ সাল থেকে বাংলাদেশে কাজ করছে।
একই দিনে ফ্লিউরি পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামের সঙ্গেও সাক্ষাৎ করেন এবং বাংলাদেশে আইসিআরসি’র চলমান ও পরিকল্পিত কার্যক্রম নিয়ে আলোচনা করেন। বাংলাদেশের জাতীয় আইএইচএল কমিটির সভাপতি পররাষ্ট্রসচিব কমিটির কাজে সহায়তার জন্য আইসিআরসি’র প্রশংসা করেন।
তিনি আইসিআরসি’র গ্লোবাল আইএইচএল ইনিশিয়েটিভে বাংলাদেশের চলমান সম্পৃক্ততা নিয়েও আলোচনা করেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের ২য় ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের খেলা চলছে: ব্যাটিংয়ে টাইগাররা-দেখুন সরাসরি
- সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ চেয়ে হাইকোর্টে রিট
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের রোমাঞ্চকর খেলাটি শেষ-দেখুন ফলাফল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ এপ্রিল)
- ঢাবির নতুন প্রো-ভিসি অধ্যাপক ড. আবদুস সালাম
- শীর্ষ ১০ ইহুদিবিদ্বেষী প্রভাবশালীদের তালিকা প্রকাশ করল ইসরাইল
- সময় কমিয়ে এইচএসসি পরীক্ষার নতুন সিদ্ধান্ত
- সরকারি চাকরিপ্রার্থীদের জন্য বিশাল সুখবর
- রেকর্ড মুনাফা করে ডিভিডেন্ডে চমক দেখাল ইস্টার্ন ব্যাংক
- কপার টি: নিরাপদ ও দীর্ঘমেয়াদী জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি
- শিক্ষক-শিক্ষার্থী ও দেশবাসীকে ঢাবি অ্যালামনাইয়ের নববর্ষের শুভেচ্ছা
- এক মাসেও অফিস মেলেনি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের
- ঢাবির ক্ষণিকা বাস দু/র্ঘটনায় আ/হত ৮ শিক্ষার্থী
- ৮,০০০ টাকা করে বৃত্তি দেবে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট