ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
ঢাবির ইসলামিক স্টাডিজ বিভাগের ক্লাস বন্ধ ঘোষণা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আহসান খান (ডাক নাম: আইয়ুব খান) ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ৭ জুলাই সোমবার রাত ৯টা ৪০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন।
তিনি শেখ মুজিবুর রহমান হলের জুলাই শহীদ স্মৃতি ভবনের ৯০০৩ নং কক্ষের আবাসিক ছাত্র ছিলেন।
তাকে নরসিংদীর পলাশে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। মেধাবী শিক্ষার্থী আহসান খানের মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার গভীর শোক প্রকাশ করেছে।
মরহুম আহসান খানের রুহের মাগফেরাত কামনায় আজ ৮ জুলাই ২০২৫ মঙ্গলবার বাদ এশা শেখ মুজিবুর রহমান হল মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এছাড়া আগামীকাল ৯ জুলাই ২০২৫ বুধবার বাদ আসর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিআ’য় দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
প্রয়াত শিক্ষার্থীর স্মরণে আজ ৮ জুলাই সোমবার ইসলামিক স্টাডিজ বিভাগে শোক পালন করা হবে এবং বিভাগের সকল ক্লাস আজ বন্ধ থাকবে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত