ঢাকা, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩
দীর্ঘ বিরতির পর সোমবার খুলছে নগর ভবন
সোমবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নগর ভবন খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেনের সমর্থকরা।
রোববার (২২ জুন) নগর ভবনে তালা দিয়ে ৩৯ দিনের মতো বিক্ষোভ শেষে এসব কথা জানান তারা।
সোমবার নগর ভবনের তালা খোলা হলেও প্রশাসক এবং প্রকৌশলীদের কক্ষে তালা থাকবে বলে জানান ইশরাকের সমর্থকরা।
আন্দোলনকারীরা জানিয়েছেন, ২০২৪ সালের ৫ আগস্টের আগে পর্যন্ত কোনো বিদ্যমান বিল পরিশোধ করতে দেওয়া হবে না। একই সঙ্গে ফ্যাসিস্ট আমলের সহযোগীরা নগর ভবন ও আঞ্চলিক কার্যালয়গুলোতে প্রবেশের সুযোগ পাবে না বলেও জানানো হয়। নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করলেও তা প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা।
আন্দোলনের সমন্বয়ক ও সাবেক সচিব মশিউর রহমান বলেন, আদালত ও সংবিধানকে উপেক্ষা করে ইশরাক হোসেনকে শপথ না করানোর জন্য স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার অপসারণ চাই। তিনি আরও বলেন, আমরা ঢাকাবাসীকে আহ্বান জানাই, উপদেষ্টার ষড়যন্ত্র রুখে দাঁড়াতে হবে এবং একই সঙ্গে নাগরিক সেবা যাতে বাধাগ্রস্ত না হয়, সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
তিনি আরও বলেন, দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ কার্যালয়ে দায়িত্ব পালন করে নাগরিক সেবা সচল রাখতে হবে। এর মধ্যে রয়েছে জন্ম ও মৃত্যু সনদ, নাগরিক সনদ, ওয়ারিশান সনদ, প্রত্যয়নপত্র ইস্যু, বাজার ও পৌর কর আদায়, ট্রেড লাইসেন্স ইস্যু ও নবায়ন, বর্জ্য ব্যবস্থাপনা, মশক নিধন, ডেঙ্গু, চিকুনগুনিয়া ও করোনা প্রতিরোধ কার্যক্রম, সড়কবাতি সচল রাখা ইত্যাদি।
তিনি স্পষ্ট করে বলেন, জনগণই দেশের মালিক। তারা সময়মতো এই বেআইনি ও ফ্যাসিবাদী কার্যকলাপের জবাব দেবে। যারা দুর্নীতিগ্রস্ত, ক্ষমতাসীনদের সহযোগী কিংবা আমলাতান্ত্রিক দালাল তাদের নগর ভবন ও আঞ্চলিক অফিসে প্রবেশ ঠেকানো হবে। কোনো কর্মকর্তা নাগরিক সেবা দিতে গড়িমসি করলে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
মশিউর রহমান আরও দাবি করেন, উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দেশ-বিদেশে দুর্নীতির গুরুতর অভিযোগ রয়েছে। তাই তিনি যেসব নিয়োগ কার্যক্রম হাতে নিয়েছেন তা বাস্তবায়ন করা হবে না। সব ধরনের নিয়োগ কার্যক্রম স্থগিত থাকবে বলেও তিনি স্পষ্ট জানান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের খেলা চলছে: ব্যাটিংয়ে টাইগাররা-দেখুন সরাসরি
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ এপ্রিল)
- শিক্ষকদের বদলি আবেদনের সম্ভাব্য সময় জানাল মন্ত্রণালয়
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের রোমাঞ্চকর খেলাটি শেষ-দেখুন ফলাফল
- ঢাবির নতুন প্রো-ভিসি অধ্যাপক ড. আবদুস সালাম
- ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স আনতে প্রবাসীদের উৎসাহের আহ্বান তথ্যমন্ত্রীর
- বাংলাদেশের শিক্ষার্থীদের স্কলারশিপ দিচ্ছে অস্ট্রেলিয়ার অ্যাডিলেড ইউনিভার্সিটি
- সময় কমিয়ে এইচএসসি পরীক্ষার নতুন সিদ্ধান্ত
- সরকারি চাকরিপ্রার্থীদের জন্য বিশাল সুখবর
- শীর্ষ ১০ ইহুদিবিদ্বেষী প্রভাবশালীদের তালিকা প্রকাশ করল ইসরাইল
- রেকর্ড মুনাফা করে ডিভিডেন্ডে চমক দেখাল ইস্টার্ন ব্যাংক
- শিক্ষক-শিক্ষার্থী ও দেশবাসীকে ঢাবি অ্যালামনাইয়ের নববর্ষের শুভেচ্ছা
- কপার টি: নিরাপদ ও দীর্ঘমেয়াদী জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি
- আগের মালিকদের হাতে ফিরছে একীভূত পাঁচ ইসলামী ব্যাংক
- ঢাবির ক্ষণিকা বাস দু/র্ঘটনায় আ/হত ৮ শিক্ষার্থী